শ্রীনগরে কিশোর অপরাধ প্রতিরোধে মতবিনিময় সভা

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে মাদক, জুয়া, কিশোর অপরাধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে

2026-07-07T16:46:23+00:00
2026-07-07T16:46:23+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
শ্রীনগরে কিশোর অপরাধ প্রতিরোধে মতবিনিময় সভা
শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৪:৪৬ পিএম   (ভিজিট : ২৪)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে  মাদক, জুয়া, কিশোর অপরাধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার সারে ১১ টায় শ্রীনগর থানা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপার মো: মেনহাজুল আলম (পিপিএম)।

 শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিঞা এর সভাপতিত্বে শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত এর সঞ্চালনা অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরান হোসেন,শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো: আনিছুর রহমান, শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান, শ্রীনগর উপজেলা যুবদলের সদস্য সচিব মামুনুর রশিদ মামুন,শ্রীনগর


উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়সাল আহমেদ রনি প্রমুখ। সভায় বক্তারা বলেন, মাদক, জুয়া,কিশোর অপরাধ এবং নারী-শিশু নির্যাতন প্রতিরোধে পুলিশের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক, শিক্ষক ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা রক্ষায় জনগণকে পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে কমিউনিটি পুলিশিং সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy