মেসিকে আমি ভাইয়ের মতো ভালোবাসি: ঘানার তান্ত্রিক

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

চলতি বিশ্বকাপে অংশ নিয়ে নকআউট পর্ব থেকে বাদ পড়েছে ঘানা। তবে দলের পারফরম্যান্সের তুলনায় বেশি আলোচনায় এসেছেন দেশটির

2026-07-07T19:00:44+00:00
2026-07-07T19:00:44+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বনসামের নতুন দাবি
মেসিকে আমি ভাইয়ের মতো ভালোবাসি: ঘানার তান্ত্রিক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৭:০০ পিএম   (ভিজিট : ৩২)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

চলতি বিশ্বকাপে অংশ নিয়ে নকআউট পর্ব থেকে বাদ পড়েছে ঘানা। তবে দলের পারফরম্যান্সের তুলনায় বেশি আলোচনায় এসেছেন দেশটির তান্ত্রিক কুয়াকু বনসাম। বিশ্বকাপের মাঝেই ইংল্যান্ডের হ্যারি কেইনকে নিয়ে শিরোনামে এসেছিলেন তিনি। এরপর আর্জেন্টিনার বিদায় নিয়েও ভবিষ্যদ্বাণী করেছিলেন এই তান্ত্রিক। এবার মেসিকে নিয়ে নতুন তথ্য জানালেন তিনি।
বিশ্বকাপের গ্রুপ পর্বে ঘানার বিপক্ষে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। সেখানে ঘানার তান্ত্রিক কুয়াকু বনসাম দাবি করেছিলেন, ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনকে তিনি জাদু করে আটকে রেখেছেন। ফলে সে ঘানার বিপক্ষে গোল করতে পারবে না। কাকতালীয়ভাবে সেই ম্যাচে কোনো গোলের দেখা পাননি কেইন। তাতেই রীতিমতো ভাইরাল হয়ে যান এই তান্ত্রিক।

নকআউট পর্ব শুরু হতেই আর্জেন্টিনাকে নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন কুয়াকু বনসাম। সামাজিকমাধ্যমে শেয়ার করা এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছিলেন, নকআউটে কেপভার্দের বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে আর্জেন্টিনা। এমনকি চলতি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে পর্তুগাল, প্রথমবারের মতো ট্রফি উঁচিয়ে ধরবেন রোনালদো।


মেসিকে নিয়ে ঘানার তান্ত্রিক বনসামের ফেসবুক পোস্ট


ঘানার এই তান্ত্রিকের উভয় দাবি বিফলে গেছে। কেপ ভার্দের বিপক্ষে লড়াই হলেও ৩-২ গোলে জিতেছে আর্জেন্টিনা। অন্যদিকে স্পেনের কাছে হেরে শেষ ষোলে থেকেই বিদায় নিয়েছে রোনালদোর পর্তুগাল। ভবিষ্যদ্বাণী কাজে না আসা এই তান্ত্রিক মেসিকে নিয়ে জানালেন এবার ভিন্ন খবর।

কেপ ভার্দের বিপক্ষে মেসিদের হেরে যাওয়া নিয়ে নাকি কোনো মন্তব্যই করেননি তিনি। নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে কুয়াকু বনসাম বলেন, ‘আমাকে নিয়ে একটি ভুয়া খবর ছড়ানো হচ্ছে যে, আমি নাকি ভবিষ্যদ্বাণী করেছি মেসি গোল করতে পারবে না। এটি সম্পূর্ণ মিথ্যা। আমার আত্মাধ্যিক শক্তি মেসির সঙ্গে থাকুক।’

দুইদিন আগে করা এমন মন্তব্যের সঙ্গে তিনি পুরোনো পোস্টও জুড়ে দিয়েছেন। সেখানেও তিনি মেসিকে নিয়ে এমন মন্তব্য করেননি বলে দাবি করছেন। তিনি বলেন, ‘আমি মেসি ও আর্জেন্টিনার সমর্থক। কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনা হারবে, এমন কোনো মন্তব্য আমি করিনি। মেসিকে আমি ভাইয়ের মতো ভালোবাসি।’





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy