সুইসদের বিপক্ষে ‘কঠিন ম্যাচ’ খেলতে প্রস্তুত কলম্বিয়া

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

মাত্র ১ গোল হজম করে রক্ষণের দৃঢ়তা এরই মধ্যে দেখিয়েছে কলম্বিয়া। মেক্সিকো, যুক্তরাষ্ট্র ঘুরে এখন দলটির কানাডায় ম্যাচ

2026-07-07T20:16:07+00:00
2026-07-07T20:18:15+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সুইসদের বিপক্ষে ‘কঠিন ম্যাচ’ খেলতে প্রস্তুত কলম্বিয়া
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৮:১৬ পিএম  আপডেট: ০৭.০৭.২০২৬ ৮:১৮ পিএম  (ভিজিট : ৩১)
সুইজারল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে অনুশীলনে কলম্বিয়া।
X

সুইজারল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে অনুশীলনে কলম্বিয়া।

মাত্র ১ গোল হজম করে রক্ষণের দৃঢ়তা এরই মধ্যে দেখিয়েছে কলম্বিয়া। মেক্সিকো, যুক্তরাষ্ট্র ঘুরে এখন দলটির কানাডায় ম্যাচ খেলার অপেক্ষায় দলটি। কোচ নেস্তর লরেন্সো বিভিন্ন পরিস্থিতিতে দলের মানিয়ে নেওয়ার সক্ষমতায় সুইজারল্যান্ড ম্যাচ নিয়ে হয়ে উঠছেন আরও আশাবাদী।

ভ্যানকুভারে বাংলাদেশ সময় ৮ জুলাই ২টায় (এএম) বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে কলম্বিয়া। গ্রুপ পর্বের তিন ম্যাচে দুটি তারা খেলেছে মেক্সিকোয়। এরপর দুটি খেলেছে যুক্তরাষ্ট্রে। কোয়ার্টার-ফাইনালে ওঠার ম্যাচটি খেলবে বিশ্বকাপের আরেক সহ-আয়োজক দেশ কানাডায়।

গত চার ম্যাচের পথচলায়, খেলোয়াড়ের বিভিন্ন পজিশনে খেলিয়ে পরখ করে নিয়েছেন লরেন্সো। সব মিলিয়ে তার মনে হচ্ছে, নমনীয়তা কলম্বিয়ার শক্তির জায়গা। তবে, সুইজারল্যান্ডের বিপক্ষে কঠিন লড়াই করতে হবে, তাও শিষ্যদের মনে করিয়ে দিয়েছেন ৬০ বছর বয়সি এই কোচ।

“আমি বিশ্বাস করি, আমাদের জন্য এই ধরনের খেলোয়াড় থাকা গুরুত্বপূর্ণ, যারা খেলাটি সহজভাবে বোঝে এবং জানে কীভাবে নিজেদের কাজগুলো করতে হবে। মূল বিষয় হচ্ছে, এই ছেলেদের শারীরিক এবং কৌশলগত সক্ষমতা আছে। তারা খেলাটি এবং ম্যাচের ভিন্ন ভিন্ন মুহূর্ত বোঝে। আমার মনে হয়, আমাদের এই ধরনের অনেক খেলোয়াড় আছে, যারা বহুমুখী প্রতিভার অধিকারী।”

“সুইজারল্যান্ডের বিপক্ষে, আমাদের অনেক কৌশলগত শৃঙ্খলার প্রয়োজন হবে। কেননা, তারা বেশ সুসংগঠিত দল, আক্রমণে ভালো, রক্ষণেও ভালো এবং তাদের অনেক কিছু সুশৃঙ্খল। তারা দুটি বিশ্বকাপ খেলেছে। তাদের কয়েকজন কাতার বিশ্বকাপে খেলেছিল। খুবই অভিজ্ঞ। ইংলিশ প্রিমিয়ার লিগ ও ইতালিতে খেলা খেলোয়াড়ও আছে তাদের। তাই বেশ ভালো একটা দলের বিপক্ষে কঠিন ম্যাচ হতে যাচ্ছে।”

তিন দেশে বিশ্বকাপ খেলার কারণে ভ্রমণক্লান্তিসহ নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হচ্ছে দলগুলোকে। বিষয়টি ইতিবাচক দৃষ্টিতে দেখছেন না কলম্বিয়া কোচ। তবে, সব প্রতিকূলতা মেনে নিয়ে, এখন সেরাটা দেওয়ার তাড়না অনুভব করছেন তিনি।

“এত বেশি ভ্রমণ ভালো কিছু নয়। সময় বদলায়, আবহাওয়া বদলায়। আমরা উঁচুতে এবং আর্দ্রতার মধ্যে খেলি, শুষ্ক আবহাওয়ার মধ্যেও খেলি। কিন্তু আমাদের পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হবে। প্রতিদিনের ভিত্তিতে সমাধানের চেষ্টা করতে হবে এবং সেরা পারফরম্যান্স মেলে ধরতে হবে।”








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy