বর্ণবাদী মন্তব্য করা প্যারাগুয়ের সেনেটরকে তীব্র ভাষায় বিঁধলেন এমবাপ্পে

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

কিলিয়ান এমবাপ্পেকে ‘উপনিবেশ ক্যামেরুনের একজন’ ও ‘বর্বর’ বলে বর্ণবাদী আক্রমণ করেছিলেন প্যারাগুয়ের সেনেটর সেলেস্তে আমারিয়া। তাকে তীব্র ভাষায়

2026-07-07T20:29:54+00:00
2026-07-07T20:29:54+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বর্ণবাদী মন্তব্য করা প্যারাগুয়ের সেনেটরকে তীব্র ভাষায় বিঁধলেন এমবাপ্পে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৮:২৯ পিএম   (ভিজিট : ২৫)
: কিলিয়ান এমবাপ্পে।
X

: কিলিয়ান এমবাপ্পে।

কিলিয়ান এমবাপ্পেকে ‘উপনিবেশ ক্যামেরুনের একজন’ ও ‘বর্বর’ বলে বর্ণবাদী আক্রমণ করেছিলেন প্যারাগুয়ের সেনেটর সেলেস্তে আমারিয়া। তাকে তীব্র ভাষায় পাল্টা জবাব দিলেন ফরাসি অধিনায়কও। ওই সেনেটরকে ‘ঘৃণ্য মহিলা’ উল্লেখ করে, এমবাপ্পে বলেছেন, ওই পদে থাকার অযোগ্য তিনি।

উত্তর আমেরিকা বিশ্বকাপে শেষ বত্রিশের লড়াইয়ে ফ্রান্সের বিপক্ষে ১-০ গোলে হেরে ছিটকে যায় প্যারাগুয়ে। ফ্রান্সের জয়সূচক গোলটি পেনাল্টি থেকে করেন এমবাপ্পে। ফিলাডেলফিয়ার উত্তেজনায় ঠাসা ওই ম্যাচে প্যারাগুয়ের হারে ক্ষোভ উগরে দেন সেলেস্তা। তীর্যক ভাষায় তিনি আক্রমণ করেন এমবাপ্পেকে।

এক্স-এ (পূর্বের টুইটার) দীর্ঘ পোস্টে সেলেস্তা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। সেখানে তিনি এমবাপ্পেকে ‘উপনিবেশ ক্যামেরুনের একজন, যে নিজেকে ফরাসি হিসেবে জাহির করার চেষ্টা করছে’ এবং তাকে লিখতে না জানা ‘বর্বর’ বলে বর্ণনা করেন। ম্যাচ শেষে প্যারাগুয়ের খেলোয়াড়দের উচিত ছিল এমবাপেকে চড় মারা, এমন কথাও লিখেন ওই সেনেটর।

এরপর, কড়া ভাষায় পাল্টা বিবৃতি দিয়েছেন এমবাপ্পেও। সেখানে ফরাসি অধিনায়ক, প্যারাগুয়ের দলের প্রশংসাও করে বলেন, আমারিয়া ওই পদে থাকার যোগ্য নন এবং তিনি প্যারাগুয়েকে বিশ্বের সামনে জঘন্যভাবে তুলে ধরছেন,‘ ম্যাডাম সেলেস্তা আমারিয়া, আপনি একজন ঘৃণ্য মহিলা এবং আপনি ওই পদের অযোগ্য। আপনি প্যারাগুয়ের প্রতিনিধিত্ব করেন না, যে দেশটি এই প্রতিযোগিতায় আবেগ ও সম্মানের সাথে লড়াই করেছে।’

‘আপনার বেপরোয়া মনোভাব ও নির্লজ্জ বর্ণবাদের কারণে, আপনার খেলোয়াড়দের এই বিশ্বকাপে ঐতিহাসিক প্রচেষ্টা ও তাদের পথচলা গোটা বিশ্ব ইতোমধ্যেই ভুলে গেছে এবং তাদের সামনে এমন একজন অযোগ্য মহিলা জায়গা করে নিয়েছে, যিনি তার দেশের সবচেয়ে খারাপ ভাবমূর্তি তুলে ধরেন।’

বর্ণবাদী আচরণ করা কাউকে ‘স্বাধীনভাবে’ বর্ণবাদ ও ঘৃণা ছড়াতে না দেওয়ার কথাও বিবৃতিতে লিখেছেন ৭ গোল করে ফ্রান্সকে কোয়ার্টার-ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এমবাপ্পে। ফেঞ্চ ফুটবল ফেডারেশনও (এফএফএফ) এই ইস্যুতে নিজেদের অবস্থান জানিয়েছে। প্যারাগুয়ের সেনেটরের মন্তব্যকে ‘চরম ঘৃণ্য এবং অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে ফৌজিদারি অভিযোগ দায়ের করার পরিকল্পনার কথা জানিয়ে বিবৃতি দিয়েছে সংস্থাটি।

আর এ ধরনের মন্তব্য অপরাধমূলক এবং নিন্দনীয়। অন্যান্য সব ক্ষেত্রের মতো এখানেও তাদের বিচার করতে হবে। আইনি ব্যবস্থা গ্রহণের জন্য এফএফএফ বিষয়টি পাবলিক প্রসিকিউটরের কার্যালয়কে অবহিত করছে,‘ এ ধরণের মন্তব্যগুলো যারা করে এবং যারা ছড়ায়, এগুলো তাদের জন্যই লজ্জা বয়ে আনে। জাতীয় দলের খেলোয়াড়রা ফ্রান্সকে প্রতিনিধিত্ব করে; ওই মন্তব্যগুলো করে আমাদের দেশকেই অপমান করা হচ্ছে।’








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy