রদ্রির ওপর কী কারণে চটলেন সিলভা

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

স্পেন তখন এগিয়ে, সমতা ফেরানোর প্রাণপণ চেষ্টা করছে পর্তুগাল। দারুণ একটি সুযোগ কাজে লাগাতে পারলেন না বের্নার্দো সিলভা।

2026-07-07T20:34:51+00:00
2026-07-07T20:34:51+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রদ্রির ওপর কী কারণে চটলেন সিলভা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৮:৩৪ পিএম   (ভিজিট : ২৪)
ক্ষুব্ধ হয়ে রদ্রিকে (বাঁয়ে) কিছু একটা বলছেন সিলভা।
X

ক্ষুব্ধ হয়ে রদ্রিকে (বাঁয়ে) কিছু একটা বলছেন সিলভা।

স্পেন তখন এগিয়ে, সমতা ফেরানোর প্রাণপণ চেষ্টা করছে পর্তুগাল। দারুণ একটি সুযোগ কাজে লাগাতে পারলেন না বের্নার্দো সিলভা। এরপরই ক্ষিপ্ত হয়ে রদ্রিকে কিছু একটা বলতে দেখা গেল পর্তুগিজ মিডফিল্ডারকে। তাতে অল্প কিছুক্ষণের জন্য মাঠে তৈরি হলো উত্তপ্ত পরিবেশ। সাবেক ক্লাব সতীর্থের সঙ্গে মাঠে কী হয়েছিল, ম্যাচ শেষে তা খোলাসা করেন রদ্রি।

ডালাসে বাংলাদেশ সময় ৬ জুলাই ১টায় (এএম) শুরু হওয়া ম্যাচে পর্তুগালকে ১-০ গোলে হারায় স্পেন। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে একমাত্র গোলটি করেন বদলি নামা মিকেল মেরিনো। এরপর গোলের জন্য আরও মরিয়া হয়ে ওঠে পর্তুগাল। তখনই ডি বক্সে ভালো জায়গায় সতীর্থের ক্রস পেয়ে হেড করেন সিলভা, বল ক্রসবারে ঘেঁষে গিয়ে পড়ে উপরের জালে। ওই সময় তাকে পাহারা দিচ্ছিলেন রদ্রি।

গোল করতে না পারা সিলভার মুখের সামনে গিয়ে বুনো উল্লাস করেন স্পেন অধিনায়ক। তাতেই ক্ষেপে যান সিলভা। তারা গত মৌসুমেও ম্যানচেস্টার সিটির হয়ে এক সঙ্গে খেলেছেন। রদ্রি এখনও সিটিতে থাকলেও, ইংলিশ ক্লাবটিতে লম্বা অধ্যায়ের ইতি টেনে রেয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন সিলভা।

ম্যাচের শেষ দিকে কেন মাঠে হুট করে মেজাজ হারান সিলভা, পরে সেটার কারণ ব্যাখ্যা করেন রদ্রি। সঙ্গে নিজের ভুলও স্বীকার করেন তিনি,‘ আমি আগেও বলার সুযোগ পেয়েছি যে, কাজটি আমি ঠিক করিনি। কারণ, সে যখন মিস করেছে, আমি ওর সামনে গিয়ে উদযাপন করেছি। সঙ্গে সঙ্গেই তার কাছে ক্ষমা চেয়েছি, বিষয়টা সেখানেই শেষ।’

২০১০ সালে বিশ্বকাপ জয়ের পর থেকে শেষ ষোলোর গণ্ডিতে আটকে ছিল স্পেন। এবার সেই গেরো খুলে কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিল তারা। আর শেষ আটে স্পেনের প্রতিপক্ষ বেলজিয়াম। মায়ামিতে আগামী ১২ জুলাই বাংলাদেশ সময় ৩টায় (এএম) শুরু মাঠের লড়াই।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy