গুরুত্বপূর্ণ মিডফিল্ডারকে নিয়ে দুর্ভাবনায় বেলজিয়াম

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

যুক্তরাষ্ট্রের বিপক্ষে অস্বস্তি নিয়ে প্রথমার্ধে মাঠ ছাড়া আমাদু ওনানাকে নিয়ে দুর্ভাবনায় আছে বেলজিয়াম। এই মিডফিল্ডার গুরুতর চোট পাওয়ার

2026-07-07T20:38:46+00:00
2026-07-07T20:38:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গুরুত্বপূর্ণ মিডফিল্ডারকে নিয়ে দুর্ভাবনায় বেলজিয়াম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৮:৩৮ পিএম   (ভিজিট : ২৭)
ক্রাচে ভর দিয়ে হাঁটছেন আমাদু ওনানা।
X

ক্রাচে ভর দিয়ে হাঁটছেন আমাদু ওনানা।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে অস্বস্তি নিয়ে প্রথমার্ধে মাঠ ছাড়া আমাদু ওনানাকে নিয়ে দুর্ভাবনায় আছে বেলজিয়াম। এই মিডফিল্ডার গুরুতর চোট পাওয়ার কথা জানিয়েছেন দলটির কোচ হুডি গাহসিয়া। তার মনে হচ্ছে, পরের ম্যাচ থেকে ছিটকে যেতে পারেন ওনানা।

বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিয়েছে বেলজিয়াম। তাদের উৎসবের মাঝে বিষাদ হয়ে এসেছে ওনানার চোট। ম্যাচের ১৯তম মিনিটে ক্রিস্টিয়ান পুলিসিককে ট্যাকল করতে গিয়ে পড়ে যান ওনানা। ব্যথায় চিৎকার করে নিজের ডান হাঁটু চেপে ধরে রাখতে দেখা যায় তাকে। ২৪ বছর বয়সি এই ফুটবলার খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও, পারেননি। দুই মিনিট পর তাকে তুলে নিতে বাধ্য হন কোচ।

ওনারার বদলি হিসেবে মাঠে নামেন হন্স ফানাকে। ‘রেড ডেভিলস’ নামে পরিচিত বেলজিয়ামের তৃতীয় গোলটি করেন তিনিই।

ম্যাচ শেষে গাহসিয়া নিশ্চিত করেন যে, ওনানার চোটটি বেশ গুরুতর। এটাকে তাদের আনন্দের রাতে একমাত্র বিষাদ বলে অভিহিত করেন তিনি,‘ ব্যক্তিগতভাবে তার জন্য এবং দল হিসেবে আমাদের জন্যও এটা ভালো সংবাদ নয়। আমার মনে হচ্ছে, সে ছিটকে যাবে।”

সিয়াটল স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচের শুরুতে বেলজিয়ামের দাপুটে পারফরম্যান্সে বড় ভূমিকা ছিল ওনানার। যুক্তরাষ্ট্রের মাঝমাঠের আক্রমণগুলো ক্রমাগত রুখে দেওয়ার পাশাপাশি দলের ‘হাই-প্রেসিং’ গেম প্ল্যান বাস্তবায়নে দারুণ সাহায্য করছিলেন তিনি।

ম্যাচ শেষে মাঠের ভেতর বেলজিয়ামের জয় উদযাপনের সময় ওনানাকে ক্রাচে ভর দিয়ে হাঁটতে দেখা যায়। তার ডান হাঁটুতে ব্যান্ডেজ লাগানো ছিল।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy