টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টারে সুইজারল্যান্ড

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

চলতি বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ের শেষ ম্যাচে টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড। সেখানে আর্জেন্টিনার

2026-07-08T07:49:48+00:00
2026-07-08T07:49:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টারে সুইজারল্যান্ড
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৭:৪৯ এএম   (ভিজিট : ৩৯)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

চলতি বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ের শেষ ম্যাচে টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড। সেখানে আর্জেন্টিনার মুখোমুখি হবে তারা।

মঙ্গলবার (০৭ জুলাই) রাতে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত সময়ে গোলশূন্য গোলে সমতায় থাকার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ফলাফল না আসায় খেলা নিষ্পত্তি হয় টাইব্রেকারে।

দলের পক্ষে জয়সূচক পেনাল্টিটি মেরে ৪-৩ গোলের শুটআউট জয় নিশ্চিত করেন রুবেন ভার্গাস।

ভ্যাঙ্কুভারের বিসি প্লেসে কলম্বিয়া প্রথমার্ধে কিছুটা প্রাধান্য দেখালেও গ্রেগর কোবেলকে পরাস্ত করতে পারেনি। সুইজারল্যান্ডও দ্বিতীয়ার্ধে দান এনদোয়ে ও ফাবিয়ান রিডারের মাধ্যমে চাপ বাড়ায়, কিন্তু কামিলো ভার্গাসও ছিলেন সতর্ক। নির্ধারিত সময়ে গোলশূন্য গোলে সমতায় থাকার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

সেখানে সুইসদের অভিজ্ঞতার কাছে হেরে যায় লুইস দিয়াজরা। টাইব্রেকারে প্রথম শটেই গোল করেন কুইন্তেরো। সুইজারল্যান্ডের হয়ে জবাব দেন গ্রানিত জাকা। এরপর কলম্বিয়ার দাভিনসন সানচেসের শট ক্রসবারে লাগে, আর জেকি আমদুনি গোল করে সুইসদের এগিয়ে দেন। 

যদিও ম্যানুয়েল আকাঞ্জি নিজের শট বারের ওপর দিয়ে মারায় সমতায় ফেরার সুযোগ পায় কলম্বিয়া। কিন্তু কুচো হার্নান্দেসের শট ডানদিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন সুইস গোলরক্ষক কোবেল। লুইস দিয়াস গোল করে আশা বাঁচালেও শেষ শটে রুবেন ভার্গাস কোনো ভুল করেননি।

তার জয়সূচক পেনাল্টিতেই ৪–৩ ব্যবধানে টাইব্রেকার জিতে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে সুইজারল্যান্ড।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy