কোয়ার্টার ফাইনালে কবে, কে কার মুখোমুখি?

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

শেষ হয়ে গেল নকআউট পর্বের দ্বিতীয় ধাপের খেলা। শেষ ষোলো থেকে বিজয়ী আটটি দল নিয়ে হবে কোয়ার্টার ফাইনাল।মরক্কো,

2026-07-08T08:09:49+00:00
2026-07-08T08:09:49+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কোয়ার্টার ফাইনালে কবে, কে কার মুখোমুখি?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৮:০৯ এএম   (ভিজিট : ২০০)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

শেষ হয়ে গেল নকআউট পর্বের দ্বিতীয় ধাপের খেলা। শেষ ষোলো থেকে বিজয়ী আটটি দল নিয়ে হবে কোয়ার্টার ফাইনাল। 

মরক্কো, ফ্রান্স, নরওয়ে, ইংল্যান্ড, স্পেন, বেলজিয়াম, আর্জেন্টিনার পর সবশেষ দল হিসেবে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে সুইজারল্যান্ড। শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে তিন আয়োজক কানাডা, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, প্যারাগুয়ে, ব্রাজিল, পর্তুগাল, মিশর ও কলম্বিয়া।

আগামী শুক্রবার ১০ বাংলাদেশ সময় রাত ২টায় বোস্টন স্টেডিয়ামে প্রথম কোয়ার্টার ফাইনাল। দুইবারের ফাইনালিস্ট ফ্রান্স লড়বে মরক্কোর বিপক্ষে। পরের দিন ১১ জুলাই রাত ১টায় লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে স্পেন মুখোমুখি হবে বেলজিয়ামের। ১২ জুলাই রাত ৩টায় মায়ামি স্টেডিয়ামে নরওয়ের সঙ্গে হবে ইংল্যান্ডের লড়াই। আর বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের শেষ কোয়ার্টার ফাইনাল ওই দিন সকাল সাতটায় হবে কানসাস সিটি স্টেডিয়ামে।

কোয়ার্টার ফাইনালের সূচি

ফ্রান্স বনাম মরক্কো, ১০ জুলাই, রাত ২টা, বোস্টন স্টেডিয়াম

স্পেন বনাম বেলজিয়াম, ১১ জুলাই, রাত ১টা, লস অ্যাঞ্জেলস স্টেডিয়াম

নরওয়ে বনাম ইংল্যান্ড, ১২ জুলাই, রাত ৩টা, মায়ামি স্টেডিয়াম

আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড, ১২ জুলাই, সকাল ৭টা, কানসাস সিটি স্টেডিয়াম






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy