প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৯:৫১ এএম (ভিজিট : ৭০)

X
সংগৃহীত ছবি
মিসর বাধা পেরেনোর পর বিশ্বকাপে আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষও চূড়ান্ত হয়ে গেছে। দলটি সুইজারল্যান্ড।
মঙ্গলবার রাতে শেষ ১৬-র শেষ ম্যাচে টাইব্রেকারে কলম্বিয়াকে ৪-৩ (নির্ধারিত সময়ে ০-০) ব্যবধানে হারিয়ে শেষ আটে ওঠে ইউরোপীয় দেশটি। ৭২ বছর পর টাইব্রেকারের জুয়ায় কোয়ার্টার ফাইনালে উঠলো তারা।
আগামী রবিবার ১২ জুলাই (বাংলাদেশ সময় সকাল ৭টায়) কানসাস সিটিতে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে মেসিরা।
এক নজরে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের লাইন-আপ:
ফ্রান্স বনাম মরক্কো (বৃহস্পতিবার, ৯ জুলাই), রাত ২:০০
স্পেন বনাম বেলজিয়াম (শুক্রবার, ১০ জুলাই), রাত ১:০০
নরওয়ে বনাম ইংল্যান্ড (শনিবার, ১১ জুলাই), রাত ৩:০০
আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড (রবিবার, ১২ জুলাই), সকাল ৭:০০