যশোর জেনারেল হাসপাতালে রোগী ভাগানোর অভিযোগে দালাল আটক

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের অর্থোপেডিক আউটডোর থেকে রোগী ভাগিয়ে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে

2026-07-08T16:11:38+00:00
2026-07-08T16:19:37+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
যশোর জেনারেল হাসপাতালে রোগী ভাগানোর অভিযোগে দালাল আটক
যশোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৪:১১ পিএম  আপডেট: ০৮.০৭.২০২৬ ৪:১৯ পিএম  (ভিজিট : ২৯)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

যশোরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের অর্থোপেডিক আউটডোর থেকে রোগী ভাগিয়ে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে এক দালালকে আটক করেছে হাসপাতাল পুলিশ। 

বুধবার (৮ জুলাই) দুপুর দেড়টার দিকে হাসপাতালের অর্থোপেডিক আউটডোরের সামনে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তি মেহেদী হাসান (২৮)। তিনি যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের বাউলিয়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

হাসপাতাল সূত্র জানায়, অর্থোপেডিক বিভাগে চিকিৎসা নিতে আসা দুই নারী রোগীকে ভুল তথ্য দিয়ে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন মেহেদী হাসান। বিষয়টি হাসপাতাল পুলিশের সদস্য সিরাজুল ইসলাম সিরাজ ও অন্যান্যদের নজরে এলে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারের (আরএমও) কাছে হস্তান্তর করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে একই দিনে ঘোপ নওয়াপাড়া রোডের ডিএনএ ডায়াগনস্টিক সেন্টার এক জরুরি গণবিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, মো. মেহেদী হাসানের সঙ্গে প্রতিষ্ঠানটির কোনো ধরনের চাকরি, প্রতিনিধিত্ব, এজেন্সি, দালালি, কমিশনভিত্তিক কাজ বা অন্য কোনো আনুষ্ঠানিক সম্পর্ক নেই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিষ্ঠানটির অনুমতি ছাড়া কেউ তাদের নাম ব্যবহার করলে তার সম্পূর্ণ দায় সংশ্লিষ্ট ব্যক্তির। একই সঙ্গে প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে কোনো ব্যক্তি আর্থিক লেনদেন, রোগী সংগ্রহ বা কমিশন দাবি করলে তা বিশ্বাস না করার জন্য সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy