প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৫:৪৬ পিএম আপডেট: ০৮.০৭.২০২৬ ৫:৫৯ পিএম (ভিজিট : ২৯)

X
ঢাকায় অনুষ্ঠিত হলো সাবিনকোর ৪২তম বার্ষিক সাধারণ সভা
সৌদি-বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড এগ্রিকালচারাল ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড (সাবিনকো)-এর ৪২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি ঢাকার নিকুঞ্জে অবস্থিত কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ২০২৫ অর্থবছরের জন্য ১৫০ মিলিয়ন টাকা নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। এছাড়া সভায় কোম্পানির পরিচালন কার্যক্রম, আর্থিক বিবরণী ও বিনিয়োগ কার্যক্রম পর্যালোচনা করা হয়।
উল্লেখ্য, ২০২৫ সালে কোম্পানিটি ৫৫২.৮৮ মিলিয়ন টাকা নিট মুনাফা অর্জন করেছে। সাবিনকো একটি যৌথ মালিকানাভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান, যার সমান অংশীদার বাংলাদেশ সরকার ও সৌদি আরব সরকার।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান সুলতান আব্দুল রউফ।
সভায় আরও উপস্থিত ছিলেন কোম্পানির ডেপুটি চেয়ারম্যান ড. মোঃ খায়রুজ্জামান মজুমদার (সচিব, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার) এবং পরিচালক মোহাম্মদ এম. আলমালকি। এছাড়া অনলাইনে যুক্ত ছিলেন পরিচালক মজিদ আলঘামদি।
সভায় বাংলাদেশ সরকারের পক্ষে শেয়ারহোল্ডার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মোঃ আজিমুদ্দিন বিশ্বাস, এনডিসি এবং সৌদি আরব সরকারের পক্ষে অনলাইনে সংযুক্ত হয়ে শেয়ারহোল্ডারদের প্রতিনিধিত্ব করেন ফাহাদ এম. আল হুসাইনি।
সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ মারুফ উর রহমান মজুমদার এবং কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।