সালাহ কোনোভাবেই ফাউলের শিকার হননি, রিপ্লেতে যা দেখা গেল!

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

এনজো ফার্নান্দেজের গোলে আর্জেন্টিনা ৩-২ গোলে হারিয়েছে মিশরকে। তবে ফার্নান্দেজের সেই গোলের বিল্ড আপে মোহামেদ সালাহকে ফাউল করা

2026-07-08T18:13:11+00:00
2026-07-08T18:13:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সালাহ কোনোভাবেই ফাউলের শিকার হননি, রিপ্লেতে যা দেখা গেল!
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৬:১৩ পিএম   (ভিজিট : ৫২)
রিপ্লেতে যা দেখা গেল
X

রিপ্লেতে যা দেখা গেল

এনজো ফার্নান্দেজের গোলে আর্জেন্টিনা ৩-২ গোলে হারিয়েছে মিশরকে। তবে ফার্নান্দেজের সেই গোলের বিল্ড আপে মোহামেদ সালাহকে ফাউল করা হয়েছিল কি না, সেটা নিয়ে বিতর্ক উঠেছে বেশ। যদিও রিপ্লে বলছিল ভিন্ন কিছুই। সেখানে দেখা গেছে সালাহকে ফাউল করা হয়নি মোটেও।

ঘটনাটি ঘটে ম্যাচের ৯২ মিনিটে। বক্সের ভেতর বল নিয়ে চলে এসেছিলেন সালাহ। সেই বল রিকভার করেন হুলিয়ান আলভারেজ। চলে আসেন মাঝমাঠের কাছে। তবে এরপরই তিনি বল বাড়ান লাউতারো মার্তিনেজের কাছে। 

একটু দূরেই চলে গিয়েছিল বলটা। সেখান থেকে বলটা লাউতারো ফেরত পাঠালেন মিশরের বক্সে। বক্সে দাঁড়িয়ে ছিলেন এনজো ফার্নান্দেজ। তার মাপা হেডার গিয়ে আছড়ে পড়ে জালে। গোলের দেখা পেয়ে যায় আর্জেন্টিনা, এগিয়ে যায় যোগ করা সময়ে।

তবে এই গোলের বিল্ড আপে ফাউল হয়েছিল কি না, তা নিয়ে বিতর্কের ঝড় বয়ে যাচ্ছে। যদিও রিপ্লেতে দেখা গেছে বক্সে ঢোকার পর আলভারেজ বলে পা ছুঁইয়েছেন আগে।

সেখান থেকে বলটা সালাহর দখল থেকে পেছনে চলে যায়। বিপত্তিটা বাধে এরপর। সালাহ ওই রানের ফলো থ্রুতে পা ফেলেন আলভারেজের গোড়ালির সামনে, তখনই পড়ে যান তিনি। 

রিপ্লে দেখে বোঝা যাচ্ছে, আলভারেজ পা সরিয়ে পেছনে নিচ্ছিলেন, বরং সালাহই পা আগে বাড়িয়েছেন। এখানে ফাউল ডাকা হলে উল্টো সালাহর বিপক্ষেও ফাউল ডাকা হতে পারত।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy