ক্রোয়েশিয়ার দায়িত্ব ছাড়লেন দালিচ

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বিশ্বকাপ অভিযান আগেভাগে শেষ হয়ে যাওয়ার পর, ক্রোয়েশিয়া জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে ৯ বছরের অধ্যায়ের ইতি

2026-07-08T21:09:49+00:00
2026-07-08T21:09:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ক্রোয়েশিয়ার দায়িত্ব ছাড়লেন দালিচ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৯:০৯ পিএম   (ভিজিট : ৩২)
: জ্লাতকো দালিচ।
X

: জ্লাতকো দালিচ।

বিশ্বকাপ অভিযান আগেভাগে শেষ হয়ে যাওয়ার পর, ক্রোয়েশিয়া জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে ৯ বছরের অধ্যায়ের ইতি টানলেন জ্লাতকো দালিচ। উত্তর আমেরিকা আসরের শেষ বত্রিশে পর্তুগালের বিপক্ষে ২-১ গোলে হেরে বিদায়ের এক সপ্তাহের মধ্যে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি।

দালিচের পদত্যাগের খবরটি বুধবার নিশ্চিত করেছে ক্রোয়েশিয়ার ফুটবল ফেডারেশন। দালিচের কোচিংয়ে শেষটা সুখকর না হলেও, তার হাত ধরেই নিজেদের ফুটবল ইতিহাসে বিশ্বকাপে সর্বোচ্চ সাফল্য পেয়েছে ক্রোয়াটরা। ২০১৮ সালের রাশিয়া আসরে রানার্সআপ হয় দলটি, আর ২০২২ সালে কাতারে হয় তৃতীয়।

বিদায়বেলায় কোচকে ধন্যবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে দেশটির ফুটবল সংস্থা। “৯ বছর পর, প্রধান কোচ জ্লাতকো দালিচ ক্রোয়েশিয়ার (জাতীয় দলের) সঙ্গে তার অবিশ্বাস্য রকমের সফল অধ্যায়ের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। “প্রধান কোচ, সবকিছুর জন্য ধন্যবাদ আপনাকে- সব জয়, অর্জন, বাছাইপর্বের লড়াই, পদক, দলীয় ঐক্য, সম্মান এবং ক্রোয়েশিয়ার জন্য মাঠে ও মাঠের বাইরে লড়াইয়ের প্রতি আপনার নিবেদন, সবকিছুর জন্য।”

এবারের বিশ্বকাপে যাত্রার শুরুটা একদমই ভালো হয়নি ক্রোয়েশিয়ার, ইংল্যান্ডের বিপক্ষে তারা উড়ে যায় ৪-২ গোলে। অবশ্য পরের দুটি ম্যাচ জিতে গ্রুপ রানার্সআপ হয়ে ওঠে নকআউট পর্বে। শেষ বত্রিশে পর্তুগালের বিপক্ষে প্রথমে এগিয়েও যায় দালিচের দল; কিন্তু পরে দুই গোল হজম করে বিদায় নেয় তারা।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy