মেসির আর্জেন্টিনায় মুগ্ধ ব্রাজিল গ্রেট রিভালদো

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

হারের দুয়ার থেকে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্টিনা তাতে মুগ্ধ ব্রাজিলের বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড রিভালদো। ফুটবলে নিজেদের প্রবল প্রতিদ্বন্দ্বীদের

2026-07-08T21:15:50+00:00
2026-07-08T21:15:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মেসির আর্জেন্টিনায় মুগ্ধ ব্রাজিল গ্রেট রিভালদো
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৯:১৫ পিএম   (ভিজিট : ৩৩)
রিভালদো
X

রিভালদো

হারের দুয়ার থেকে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্টিনা তাতে মুগ্ধ ব্রাজিলের বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড রিভালদো। ফুটবলে নিজেদের প্রবল প্রতিদ্বন্দ্বীদের লড়াই, জেতার আকাঙ্ক্ষা, নিবেদন মনোযোগ কেড়েছে তার। ৩৯ বছর বয়সে মেসি যা করছেন তা যেন বিশ্বাসই হচ্ছে না রিভালদোর।

আটলান্টায় সোমবার শেষ ষোলোয় মিশরকে ৩-২ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ৭৮তম মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল বিশ্ব চ্যাম্পিয়নরা।

ম্যাচ শেষে ইনস্টাগ্রামে আর্জেন্টিনার খেলার উচ্ছ্বসিত প্রশংসা করেন রিভালদো,‘ সবার কী লড়াকু মনোভাব, জেতার কী আকাঙ্ক্ষা, কী দারুণ লড়াই ও নিবেদন। বিশ্বকাপে ভক্তদের তাদের দলের কাছ থেকে ঠিক এটাই চায়। আর মেসির কথা বলতে গেলে, এটাই তো হওয়ার কথা। ৩৯ বছর বয়সে নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলছে। এখনও আর্জেন্টিনার জার্সির প্রতি সে-ই একই আবেগ দেখাচ্ছে। সে উদযাপন করছে, লড়াই করছে, কাঁদছে এবং আরও একবার ব্যবধান গড়ে দিয়েছে।’

ফুটবলে দুই প্রবল প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। এবার শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে আর্জেন্টিনা ভালো করলে তাদের প্রশংসা করতে কোনো বাধা দেখেন না রিভালদো।

“আমি ব্রাজিলিয়ান, আমি দেশকে ভালোবাসি। ব্রাজিল জাতীয় দলকে সমর্থন করব। প্রতিযোগিতা ফুটবলের অংশ। যখন আমি একটা দুর্দান্ত ম্যাচ দেখি এবং একটা দলকে মাঠে নিজেদের সবটুকু উজাড় করে দিতে দেখি, তখন জানি কীভাবে প্রশংসা ও মূল্যায়ন করতে হয়। এই ধরনের ম্যাচ ফুটবলের মর্যাদা বাড়িয়ে দেয় এবং এগুলো বিশ্বকাপের উপযোগী। কোয়ার্টার-ফাইনালে যাওয়ায় আর্জেন্টিনাকে অভিনন্দন।”

ক্যানসাস সিটিতে আগামী ১২ জুলাই বাংলাদেশ সময় ৭টায় (এএম) কোয়ার্টার-ফাইনালের ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy