জামালপুরে স্ত্রীকে হত্যা মামলার রায়ে স্বামীর মৃত্যুদন্ড

জামালপুর প্রতিনিধি

সারাবাংলা

জামালপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে তার স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে পাঁচ লাখ

2026-07-09T14:18:26+00:00
2026-07-09T14:18:26+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জামালপুরে স্ত্রীকে হত্যা মামলার রায়ে স্বামীর মৃত্যুদন্ড
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ২:১৮ পিএম   (ভিজিট : ৫৪)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

জামালপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে তার স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে পাঁচ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি আনোয়ার হোসেন দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী লম্বাপাড়া গ্রামের বাসিন্দা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০১২ সালের ১১ ডিসেম্বর রাতে এক লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রী ইসমত আরা খাতুনকে নিজ বাড়িতে গলা টিপে হত্যা করেন আনোয়ার হোসেন।

ঘটনার পরদিন নিহতের ভাই মজনু মিয়া দেওয়ানগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামির অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড এবং পাঁচ লাখ টাকা জরিমানার রায় দেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy