আড়াইহাজারে গৃহবধূকে ধর্ষণ, যুবক গ্রেফতার

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সরকারি আবাসন প্রকল্পে এক গৃহবধূকে (৩৫) নিজ বসতঘরে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে সজিব ওরফে

2026-07-09T15:24:06+00:00
2026-07-09T15:24:06+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আড়াইহাজারে গৃহবধূকে ধর্ষণ, যুবক গ্রেফতার
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৩:২৪ পিএম   (ভিজিট : ৪০)
সজিব ওরফে কালাই
X

সজিব ওরফে কালাই

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সরকারি আবাসন প্রকল্পে এক গৃহবধূকে (৩৫) নিজ বসতঘরে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে সজিব ওরফে কালাই (২৫) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বুধবার (৮ জুলাই) রাতে আড়াইহাজার থানায় মামলাটি দায়ের করেছেন। পরে পুলিশ সেজীবকে গ্রেফতার করে।

 মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী আড়াইহাজার থানাধীন মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকার সরকারি আবাসন প্রকল্পের বাসিন্দা। বুধবার তিনি তার নিজ বসতঘরে অবস্থান করছিলেন। এ সময় একই এলাকার শাহজাহানের ছেলে  সজিব ওরফে কালাই কৌশলে ওই নারীর ঘরে প্রবেশ করে। এরপর সে ওই গৃহবধূকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে জোর পূর্বক ধর্ষণ করে।

 ধর্ষণের সময় আত্মরক্ষার্থে ভুক্তভোগী নারী চিৎকার শুরু করেন। তার ডাক-চিৎকার শুনে আশেপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। প্রতিবেশীদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত যুবক সজিব ওরফে কালাই তাৎক্ষণিকভাবে সেখান থেকে পালিয়ে যায়।

মামলা গ্রহণের কথা স্বকীকার করে আড়াইহাজার থানার ওসি (তদন্ত) রিপন কুমার জানান, মামলা গ্রহণের পরপরই অভিযুক্ত সজিবকে গ্রেফতার করেছে পুলিশ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy