আর্জেন্টিনার বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর যুবক

নোয়াখালী প্রতিনিধি

খেলাধুলা

পক্ষপাতের অভিযোগ তুলে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) সভাপতি এবং এক রেফারিসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করতে থানায় হাজির

2026-07-09T16:26:48+00:00
2026-07-09T16:26:48+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আর্জেন্টিনার বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর যুবক
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৪:২৬ পিএম   (ভিজিট : ৩৫)
থানায় নোয়াখালীর যুবক
X

থানায় নোয়াখালীর যুবক

পক্ষপাতের অভিযোগ তুলে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) সভাপতি এবং এক রেফারিসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করতে থানায় হাজির হয়েছিলেন নোয়াখালী সদর উপজেলার এক তরুণ। ম্যাচ পূর্বপরিকল্পিত, জালিয়াতি ও কোটি কোটি মানুষের আবেগ নিয়ে ছিনিমিনির অভিযোগ এনে ওই তরুণ ৫ কোটি টাকা ক্ষতিপূরণও দাবি করেন।

অভিযোগকারী তরুণ মো. রাকিব (২২) নোয়াখালী সদর উপজেলার মান্দারতলী গ্রামের বাসিন্দা। গত বুধবার রাতে তিনি সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ নিয়ে হাজির হন। তবে পুলিশ জানিয়েছে, আন্তর্জাতিক বিষয়ের এই ঘটনায় তাদের কোনো আইনগত এখতিয়ার নেই।

লিখিত অভিযোগে রাকিব জানান, গত মঙ্গলবার রাতে তিনি স্থানীয় করমুল্যা বাজারে বড় পর্দায় আর্জেন্টিনা বনাম মিশর বিশ্বকাপ ফুটবলের ম্যাচটি দেখছিলেন। তার অভিযোগ, ম্যাচে রেফারি ইচ্ছাকৃতভাবে পক্ষপাতমূলক সিদ্ধান্ত নিয়ে একটি বিশেষ দলকে সুবিধা দিয়েছেন, যার ফলে তার প্রিয় দল মিশর পরাজিত হয়। এই অভিযোগে তিনি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং ম্যাচ রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরসহ ১৫ থেকে ২০ জনকে অভিযুক্ত করেছেন।

রাকিব উল্লেখ করেন, এই পক্ষপাতমূলক আচরণের কারণে তিনিসহ মিসরের সাধারণ সমর্থকেরা চরম মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ জন্য তিনি ফিফার কাছ থেকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ এবং অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে ব্যবস্থা নেয়ার দাবি জানান।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে রাকিব গণমাধ্যমকে বলেন, ‘আর্জেন্টিনা ও মিশরের ম্যাচটি দেখার পর থেকে আমি এবং আমার বন্ধুরা মানসিকভাবে ভেঙে পড়েছি। এই অন্যায়ের বিচার হওয়া উচিত। পুলিশ যেহেতু অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করেনি, তাই আমি এই একই অভিযোগ নিয়ে আদালতে যাব। প্রয়োজনে মানববন্ধনসহ বিভিন্ন সামাজিক কর্মসূচিও পালন করব।’

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এক তরুণ থানায় এমন একটি লিখিত অভিযোগ নিয়ে এসেছিলেন। তবে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ বা ফিফার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার মতো কোনো আইনি এখতিয়ার স্থানীয় থানার নেই। বিষয়টি অভিযোগকারীকে বুঝিয়ে বলা হয়েছে এবং প্রয়োজনে তাকে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেয়া হয়েছে।’





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy