জানা গেল সেমিফাইনালে যাচ্ছে কোন চার দল

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

ফ্রান্স-মরক্কোর ম্যাচ দিয়ে আজ বৃহস্পতিবার (৯ জুলাই) শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল। গ্রুপপর্ব, রাউন্ড অব ৩২, শেষ ষেলো পেরিয়ে

2026-07-09T16:58:12+00:00
2026-07-09T22:00:51+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জানা গেল সেমিফাইনালে যাচ্ছে কোন চার দল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৪:৫৮ পিএম   (ভিজিট : ১৭৫)
ভবিষ্যদ্বাণী করেছে সুপার কম্পিউটার অপটা
X

ভবিষ্যদ্বাণী করেছে সুপার কম্পিউটার অপটা

ফ্রান্স-মরক্কোর ম্যাচ দিয়ে আজ বৃহস্পতিবার (৯ জুলাই) শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল। গ্রুপপর্ব, রাউন্ড অব ৩২, শেষ ষেলো পেরিয়ে কোয়ার্টার ফাইনালের জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। তবে এই পর্ব পেরিয়ে সেমিফাইনালে পৌঁছাবে চারটি দল। কিন্তু কারা খেলবে সেমিফাইনাল, তা নিয়ে আগ্রহ নিয়ে অপেক্ষায় বিশ্ব।

ফ্রান্স, মরক্কো, স্পেন, বেলজিয়াম, নরওয়ে, ইংল্যান্ড, আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড- এই আট দল কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে মুখোমুখি হবে। এখান থেকে পরবর্তী রাউন্ডে যাবে চারটি দল। আর কোন চার দল সেমিফাইনাল খেলবে, তা নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে সুপার কম্পিউটার অপটা।

কোয়ার্টার ফাইনালের সূচি অনুযায়ী প্রথম ম্যাচে রাতে মুখোমুখি হবে ফ্রান্স ও মরক্কো। শুক্রবার (১০ জুলাই) মাঠে নামবে স্পেন ও বেলজিয়াম। নরওয়ে ও ইংল্যান্ডের ম্যাচ হবে শনিবার (১১ জুলাই)। আর রোববার (১২ জুলাই) সকাল ৭টায় হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড।

সুপার কম্পিউটার অপটা ইতোমধ্যেই নকআউট পর্বে প্রায় নির্ভুলতার পরিচয় দিয়েছে। কোয়ার্টার ফাইনালে ওঠা আট দলের মধ্যে ছয়টির নাম আগেই সঠিকভাবে পূর্বাভাস দিয়েছিল। এছাড়া শেষ ষোলোর ১৬ ম্যাচের মধ্যে ১৪টির বিজয়ীও সঠিকভাবে অনুমান করেছিল এই প্রযুক্তি। তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এই সুপার কম্পিউটার বলছে, সেমিফাইনালে উঠবে ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও আর্জেন্টিনা।

সেমিফাইনালের সম্ভাব্য চার দল
ফ্রান্স – ৭৩.৮৮%; মরক্কো – ২৬.১২%

স্পেন – ৬৯.৭০%; বেলজিয়াম – ৩০.৩০%

ইংল্যান্ড – ৬২.৩৫%; নরওয়ে – ৩৭.৬৫%

আর্জেন্টিনা – ৬৯.১৩%; সুইজারল্যান্ড – ৩০.৮৭%





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy