জয়িতার আক্রমণে ভেঙ্গেছে রাজা বাহাদুরের পা, চিকিৎসায় থাই বিশেষজ্ঞ

স্টাফ রিপোর্টার, গাজীপুর

সারাবাংলা

গাজীপুর সাফারি পার্কে “রাজু বাহাদুর” নামে এক হাতি গুরুতর আহত হয়ে মৃত্যু সাথে পাঞ্জা লড়ছেন। পার্কের হাতিশালার হাতি

2026-07-09T19:20:42+00:00
2026-07-09T19:20:42+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জয়িতার আক্রমণে ভেঙ্গেছে রাজা বাহাদুরের পা, চিকিৎসায় থাই বিশেষজ্ঞ
স্টাফ রিপোর্টার, গাজীপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৭:২০ পিএম   (ভিজিট : ২৪)
ভেঙ্গেছে রাজা বাহাদুরের পা
X

ভেঙ্গেছে রাজা বাহাদুরের পা

গাজীপুর সাফারি পার্কে “রাজু বাহাদুর” নামে এক হাতি গুরুতর আহত হয়ে মৃত্যু সাথে পাঞ্জা লড়ছেন। পার্কের হাতিশালার হাতি “জয়িতা”র আক্রমনে এমন দশা তার। দেড় মাস ধরে চলা চিকিৎসায় গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড পাশাপাশি থাইল্যান্ড থেকেও বিদেশী বিশেষজ্ঞ চিকিৎসক আনা হয়েছে।

চলতি বছরের ২৪ মে গাজীপুর সাফারি পার্কের হাতিশালায় শেকলে বাঁধা ১০বছর বয়সী রাজু বাহাদুরের উপর হামলা করে ৪বছর বয়সী হাতি জয়িতা। আক্রমণে রাজু বাহাদুরের একটি পা ভেঙ্গে গেছে।

গাজীপুর সাফারি পার্কের বন্যপ্রাণী চিকিৎসক হাতেম সাজ্জাদ মোঃ জুলকার নাইন বলেন, হামলার শিকার হাতি রাজু বাহাদুর পার্কের হাতিশালায় শেকলে বাঁধা ছিল। পার্কে থাকা অন্য একটি হাতি থেকে ৪বছর আগে জয়িতার জন্ম হয়। বাচ্চা হাতি হওয়ায় জয়িতাকে শেকলে বেঁধে রাখা হতনা। গত ২৪ মে সকালে শেকলে বাঁধা রাজু বাহাদুরের উপর হঠাৎ করে আক্রমণ করে জয়িতা। শেকলে বাঁধা রাজু বাহাদুরের সামনে দুটি পা দু’দিকে ছড়িয়ে যায়। এতে একটি পা ভেঙ্গে গেছে। অন্য একটি পায়েও আঘাত পেয়েছে। 

বর্তমানে রাজু বাহাদুর দাঁড়াতে পারছে না। চিকিৎসায় গঠন করা হয় মেডিকেল বোর্ড। ধীরে ধীরে তার স্বাস্থ্যের অবনতি হওয়ায় থাইল্যান্ড থেকে আনা হয় দুই সদস্যের মেডিকেল টিম। বর্তমানে থাইল্যান্ড থেকে আসা মেডিকেল টিমের পরামর্শ ও দেশের মেডিকেল বোর্ডের যৌথ তত্ত্বাবধানে রাজু বাহাদুরের চিকিৎসা চলছে। পাশাপাশি শ্রীলঙ্কার চিকিৎসকদের সঙ্গেও পরামর্শ করা হয়েছে।

তিনি আরো বলেন, হাতিটির বর্তমান শারীরিক পরিস্থিতি ভালো নয়। বড় প্রাণী দীর্ঘ দিন না দাঁড়াতে পারলে তার লিভারসহ অন্যান্য অর্গান ড্যামেজ হয়। ধীরে ধীরে অসুস্থতা বাড়তে থাকে।

পার্কের একটি সূত্র জানায়, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট বিগত ২০২৫ সালের জানুয়ারি মাসে নারায়নগঞ্জের কাঁচপুর থেকে ‘রাজু বাহাদুর’ নামের এই হাতিটিকে উদ্ধার করে। জনৈক এক ব্যক্তি হাতিটি দিয়ে বিভিন্ন বাজারে চাঁদাবাজির কাজে ব্যবহার হচ্ছিল। খবর পেয়ে বন বিভাগ হাতিটি উদ্ধার করে গাজীপুর সাফারি পার্কের হাতিশালায় নিয়ে আসে। উদ্ধারের সময় রাজু বাহাদুরের বয়স ছিল ৯ বছর। তবে এখন এর বয়স ১০ বছরের বেশি।

ঘটনার বর্ণনায় পার্ক কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত ২৪ মে হাতিশালায় শেকলে বাঁধা থাকা অবস্থায় রাজু বাহাদুরের ওপর পার্কের অন্য একটি হাতি আক্রমণ করে। আক্রমণের ধাক্কায় সে মাটিতে পড়ে যায় এবং পায়ে গুরুতর আঘাত পায়। ঘটনার পর একটি ক্রেন এনে হাতিটিকে সেখান থেকে তুলে বালির ওপর রাখা হয়। অন্য হাতির আক্রমণে মাটিতে পড়ে যাওয়ার কারণে রাজু বাহাদুরের পা ভেঙে যায় বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন। এ ছাড়া এক্সরে মেশিনের মাধ্যমে হাতির পায়ের পরীক্ষা করা হয়েছে। 

আহত হাতিটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গত ৪ জুন থাইল্যান্ড থেকে বিশেষজ্ঞ বন্যপ্রাণী চিকিৎসক দল আনা হয়। এছাড়া দেশের অভিজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত একাধিক মেডিকেল বোর্ডের নিয়মিত পরামর্শ ও তত্ত্বাবধানে রাজু বাহাদুরের চিকিৎসা চলছে।

গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান বলেন, হাতিশালায় হাতিদের একটির সঙ্গে আরেকটির মাঝেমধ্যেই সংঘর্ষের ঘটনা ঘটে। অন্য একটি হাতি এটিকে ধাক্কা দিলে সে মাটিতে পড়ে যায় এবং পায়ে আঘাত পায়। হাতিটি শেকলে বাঁধা ছিল। বর্তমানে সে দাঁড়াতে পারছে না। থাইল্যান্ডের চিকিৎসক ও মেডিকেল বোর্ডের মাধ্যমে তার সার্বক্ষণিক চিকিৎসা চলছে। রাজু বাহাদুরসহ পার্কে বর্তমানে মোট ১০টি হাতি রয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy