যশোরে এক কোটি টাকার বেশি মূল্যের স্বর্ণের বারসহ আটক ১

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা সেতু এলাকা থেকে এক কোটি টাকার বেশি মূল্যের ৫৩৫ গ্রাম ওজনের চারটি পূর্ণাঙ্গ ও একটি

2026-07-09T20:13:52+00:00
2026-07-09T20:13:52+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
যশোরে এক কোটি টাকার বেশি মূল্যের স্বর্ণের বারসহ আটক ১
যশোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৮:১৩ পিএম   (ভিজিট : ২৩)
স্বর্ণের বারসহ আটক ১
X

স্বর্ণের বারসহ আটক ১

যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা সেতু এলাকা থেকে এক কোটি টাকার বেশি মূল্যের ৫৩৫ গ্রাম ওজনের চারটি পূর্ণাঙ্গ ও একটি অর্ধেক স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক তৌফিকুর রহমান (৩৯)। তিনি যশোরের শার্শা উপজেলার স্বরূপদাহ গ্রামের আব্দুল মজিদের ছেলে।

বিজিবি জানায়, অভিযানের সময় তৌফিকুর রহমানের প্যান্টের পকেটে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় চারটি পূর্ণাঙ্গ ও একটি অর্ধেক স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ এক হাজার ৩৭০ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি ঢাকায় থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

বিজিবির তথ্যমতে, উদ্ধার হওয়া স্বর্ণের বাজারমূল্য এক কোটি ৮ লাখ ২১ হাজার ৯৮০ টাকা। জব্দকৃত মোবাইল ফোন ও নগদ অর্থসহ মোট জব্দকৃত আলামতের মূল্য এক কোটি ৮ লাখ ৬২ হাজার ৩৫০ টাকা।

আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দিয়ে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। এসব পাচার রোধে বিজিবি নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy