মেসির দুটি কীর্তিকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

৩৯ বছর বয়সেও জাদুকরি পারফরম্যান্সে বিশ্ব ফুটবলকে মুগ্ধ করে চলেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। চলতি বিশ্বকাপে একের পর

2026-07-09T20:39:08+00:00
2026-07-09T20:39:08+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মেসির দুটি কীর্তিকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৮:৩৯ পিএম   (ভিজিট : ২৯)
আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি
X

আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি

৩৯ বছর বয়সেও জাদুকরি পারফরম্যান্সে বিশ্ব ফুটবলকে মুগ্ধ করে চলেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। চলতি বিশ্বকাপে একের পর এক রেকর্ড গড়ার ধারাবাহিকতায় এবার তার নামের পাশে যুক্ত হয়েছে আরও দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। পরে নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমেও মেসির নতুন দুটি অর্জনের কথা তুলে ধরা হয়।

গিনেসের তথ্য অনুযায়ী, বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলে সরাসরি অবদান রাখা ফুটবলার এখন মেসি। গোল ও অ্যাসিস্ট মিলিয়ে এই মুহূর্তে তার মোট অবদান ২১টি, যা বিশ্বকাপের ইতিহাসে এক আসরে সর্বোচ্চ।

এছাড়া টানা সবচেয়ে বেশি বিশ্বকাপ ম্যাচে গোল করার নতুন রেকর্ডও গড়েছেন আর্জেন্টাইন এই মহাতারকা। টানা নয়টি বিশ্বকাপ ম্যাচে গোল করে তিনি গড়েছেন অনন্য এক কীর্তি, যার আনুষ্ঠানিক স্বীকৃতিও দিয়েছে গিনেস।


চলতি আসরে শুরু থেকেই দারুণ ছন্দে রয়েছেন মেসি। মিশরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচ পর্যন্ত প্রতিটি ম্যাচেই গোল করেছেন তিনি। ধারাবাহিক এই নৈপুণ্যের সুবাদে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনও ধরে রেখেছেন আর্জেন্টিনা অধিনায়ক।

বর্তমানে বিশ্বকাপে মেসির গোলসংখ্যা ২১। তবে এই রেকর্ডে হুমকি হয়ে আছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। ১৯ গোল নিয়ে তিনি অবস্থান করছেন দ্বিতীয় স্থানে এবং টুর্নামেন্টে এখনও তার সামনে রয়েছে মেসির রেকর্ড স্পর্শ বা ছাড়িয়ে যাওয়ার সুযোগ।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy