স্পেনের বিপক্ষে কঠিন ম্যাচ খেলতে প্রস্তুত বেলজিয়াম

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

শুরুর বিবর্ণতা ঝেড়ে, একটু একটু করে নিজেদের ফিরে পাচ্ছে বেলজিয়াম। ক্রমোন্নতির ধারা আত্মবিশ্বাসী করে তুলছে থিবো কোর্তোয়াকেও। অভিজ্ঞ

2026-07-09T20:54:35+00:00
2026-07-09T20:54:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
স্পেনের বিপক্ষে কঠিন ম্যাচ খেলতে প্রস্তুত বেলজিয়াম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৮:৫৪ পিএম   (ভিজিট : ৩৭)
স্পেনের মুখোমুখি হওয়ার আগে অনুশীলনে বেলজিয়ামের ফুটবলাররা
X

স্পেনের মুখোমুখি হওয়ার আগে অনুশীলনে বেলজিয়ামের ফুটবলাররা

শুরুর বিবর্ণতা ঝেড়ে, একটু একটু করে নিজেদের ফিরে পাচ্ছে বেলজিয়াম। ক্রমোন্নতির ধারা আত্মবিশ্বাসী করে তুলছে থিবো কোর্তোয়াকেও। অভিজ্ঞ এই গোলরক্ষকের মনে বিশ্বাস জন্মাতে শুরু করেছে, স্পেনকে হারিয়ে, সবাইকে চমকে দিয়ে, তারা উঠতে পারেন উত্তর আমেরিকা বিশ্বকাপের সেমিফাইনালে।
সেমিফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশ সময় আজ রাত ১টায় স্পেনের মুখোমুখি হবে বেলজিয়াম। ২০১০ সালের পর দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে আসা স্পেন, এবারও ফেভারিট দলগুলোর একটি। গ্রুপের মলিনতা ঝেড়ে শিরোপার দাবিদার হয়ে উঠছে বেলজিয়ামও।

মিসর ও ইরানের বিপক্ষে ড্রয়ের ধাক্কা সামলে, নিউজিল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে গ্রুপ পেরিয়েছিল বেলজিয়াম। নকআউট পর্বের শুরুতে সেনেগালের বিপক্ষে দলটি জিতেছিল ৩-২ ব্যবধানে; দুই গোলে পিছিয়ে থাকার পর ঘুরে দাঁড়িয়ে।

আর শেষ ষোলোয় বেলজিয়াম ফেরে চেনা ছন্দে। বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্রকে স্রেফ খঁড়কুটোর মতো উড়িয়ে দেয় ৪-১ গোলে। কোর্তোয়ার মনে হচ্ছে, ধীরে ধীরে নিজেদের ছন্দ ও বিশ্বাস ফিরে পাচ্ছে দল। স্পেনকে হারানো তাই তাদের পক্ষে অসম্ভব নয় মোটেও।

তিনি বলেন,‘ দলের সবাই উপলব্ধি করছে, এটা (স্পেনের বিপক্ষে জেতা) সম্ভব। আমি মনে করি, আমাদের শক্তিশালী একটা স্কোয়াড আছে এবং সেটা স্পেনকে গোনায় ধরতে হবে। সব প্রতিযোগিতায় বিস্ময়কর ঘটনা ঘটেৃচ্যাম্পিয়ন্স লিগে, ইউরোপা লিগে, বিশ্বকাপে। আমি মনে করি, বিস্ময় উপহার দেওয়া দলগুলোর একটি হতে পারি আমরা। ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের বিদায় করে দিতে পারাটা অবশ্যই বিশাল অঘটন হবে। আমাদের সেটা ঘটানোর আত্মবিশ্বাস আছে।’
আর এই ম্যাচে অবশ্য স্পেনের পক্ষে বাজি ধরার লোক বেশি। কোর্তোয়াও তা জানেন। ৩৪ বছর বয়সি অভিজ্ঞ এই গোলকিপারও ইয়ামাল-ওইয়ারসাবালদের রাখলেন এগিয়ে। তবে নিজেদের প্রতি আস্থার কমতি নেই তার। মানুষ আমাদের প্রতি একটু হতাশ ছিল, কিন্তু আমরা সেটা ঠিক করে নিয়েছি। ভালো থেকে আরও ভালো হচ্ছে আমাদের পারফরম্যান্স। অবশ্যই স্পেন ফেভারিট, বলের নিয়ন্ত্রণে তারা চমৎকার এবং বল হারালে তারা দ্রুত চাপ দেয়। মূল কৌশলও এখানে: এসময় তাদের রক্ষণের পেছনের ফাঁকা জায়গাটা কিভাবে কাজে লাগানো যায়, সেটা জানা।”

আর শেষ ষোলোয় অবশ্য স্পেনের জয়টি অনায়াস ছিল না। বদলি মিকেল মেরিনোর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের একমাত্র গোলে জিতেছিল তারা। তবে, ‘লা রোজা’দের আক্রমণভাগ নিয়ে সতর্ক কোর্তোয়া,‘ আমি মনে করি, পর্তুগালের বিপক্ষে গোলটি দেখাচ্ছে তাদের শক্তি। আমরা জানি, ওয়ান অন ওয়ান পরিস্থিতিতে লামিন ইয়ামাল অবিশ্বাস্য মেধাবী, সে ভীষণ ক্ষিপ্র এবং প্রয়োজনে দুই জনকে সহজে কাটাতে পারে।’

ইয়ামালদের বিপক্ষে ম্যাচে, বেলজিয়াম আস্থার দৃষ্টিতে তাকিয়ে থাকবে কোর্তোয়ার দিকে। কেবল সময়ের সেরা ও অভিজ্ঞ গোলকিপারদের একজনই নন তিনি, লুইস দে লা ফুয়েন্তের দলকে তিনি চিনেন অনেকের চেয়ে বেশি! আতলেতিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদ মিলিয়ে যে ১১টি বছর কোর্তোয়া কাটিয়ে দিয়েছেন, স্পেন তার কাছে ‘দ্বিতীয় বাড়ি’।

তিনি বলেন,‘ “আমি স্পেনে ১১ বছর আছি। অবশ্যই, এটা অনেক সময়। সেখানে জীবন কিছুটা ধীর গতির, আবহাওয়া ভালো, কিন্তু আমি বেলজিয়ামেরই রয়ে গেছি। যদিও, স্পেন আমার দ্বিতীয় বাড়ি এবং সম্ভবত ক্যারিয়ার শেষে, সেখানে থিতু হব। আমার ছেলে বাচ্চা স্বাভাবিকভাবেই বেলজিয়ানের চেয়ে বেশি স্প্যানিশ। কিন্তু দিন শেষে, আগামীকালের ম্যাচে আমি বেলজিয়ানই।”

কৌশল বদলে ফেলেছেন বেলজিয়ামের কোচ রুডি গার্সিয়া। কেভিন ডি ব্রুইন, রোমেলু লাকাকুর মতো তারকাদের বেঞ্চে রেখে, তিনি কাজে লাগাচ্ছেন শার্লে ডি কেটলারে, নিকোলা হাসনিকদের । দলটিও ছুটতে শুরু করেছে দুর্বার গতিতে। শুরুর ছন্দহীনতা ঝেড়ে, উত্তর আমেরিকা বিশ্বকাপের শক্তিশালী দলগুলোর একটি হয়ে উঠেছে বেলজিয়াম।

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশ সময় আজ রাত ১টায় স্পেনের মুখোমুখি হবে বেলজিয়াম। শেষ ষোলোর ম্যাচে বেলজিয়ামের এই দাপটের দেখা সবশেষ মিলেছে বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে। প্রতিপক্ষকে তারা স্রেফ খড়কুঁটোর মতো ৪-১ গোলে উড়িয়ে দেয়। ওই ম্যাচে জোড়া গোল করেন ডে কেটলারে।

সিয়াটলের এই ম্যাচে অভিজ্ঞ তারকাদের বেঞ্চে বসিয়ে রেখে শুরু করেছিল বেলজিয়াম। ডি ব্রুইনা, জেরেমি ডোকু, লুকাকুর জায়গা হয়নি সেরা একাদশে। এমনকি, মাঝমাঠের সবচেয়ে নির্ভরযোগ্য ডে ব্রুইনকে মাঠেই নামাননি গার্সিয়া। তিনি বরং সুযোগ দেন নিকোলা হাসনিক, আমাদু ওনানা, দদি লুকবোকিওকে। তাতে বেঞ্চে জায়গা হয় হন্স ফনা, ডি ব্রুইন ও ডোকুর। ডে কেটলারেকে খেলান সেন্টার ফরোয়ার্ডে। দুই গোল করে কোচের প্রত্যাশার প্রতিদান দেওয়ার পাশাপাশি, নিজের সামর্থ্যের জানানও দেন ২৫ বছর বয়সি এই ফরোয়ার্ড।

গ্রুপ পর্বে অবশ্য কিছুটা ধুঁকতে হয়েছিল বেলজিয়ামকে। টানা দুই ড্রয়ের পর, নিউজিল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে, গ্রুপ সেরা হয়েছিল তারা। এরপর, নকআউট পর্বের শুরুতে, সেনেগালের বিপক্ষেও জিততে ঘাম ছুটে যায় তাদের। অতিরিক্ত সময়ের শেষ দিকের গোলে ৩-২ ব্যবধানে জিতে গার্সিয়ার দল।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে ছকে বদল এনে নিজেদের ফিরে পেয়েছে বেলজিয়াম। এই ম্যাচ শুরুর আগে দলটির কোচ গার্সিয়া বলেছিলেন, খেলোয়াড়দের অনুশীলনের ফর্ম এবং প্রতিপক্ষ অনুযায়ী কৌশল বিবেচনায় রেখে একাদশ সাজাবেন তিনি। বলার অপেক্ষা রাখে না, সে ভাবনা কাজেও দেয় পুরোপুরি। চলতি আসরে, নিজেদের সেরা ফুটবলই বেলজিয়াম মেলে ধরে এই ম্যাচে।

বেলজিয়ামের খেলার ধরণে, স্বাগতিক যুক্তরাষ্ট্র নিস্তেজ ও হতবিহ্বল হয়ে পড়ে ম্যাচের শুরু থেকে। অধিনায়ক ইউরি টিলেমান্সের সঙ্গে বেলজিয়ামের মাঝমাঠ হয়ে ওঠে আরও আগ্রাসী এবং বলের নিয়ন্ত্রণ ও হারানো পজেশন দ্রুত পুনরুদ্ধার করতে থাকে। উইংয়ের জায়গাগুলো কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের রক্ষণে তারা চাপ দিতে থাকে ক্রমাগত।

এমনকি প্রথমার্ধের মাঝামাঝি ওনানা হাটুঁর চোটে মাঠ ছাড়লেও, বেলজিয়ামের খেলার ধার কমেনি একটুও। তিন ডিফেন্ডারের সামনের ওই জায়গাটুকু হন্স ফানাকে পূরণ করে দেন দারুণভাবে।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে দাপুটে পারফরম্যান্সের পর গার্সিয়া বলেছিলেন, ম্যাচ শুরুর আগে সেরা একাদশ নিশ্চিত করে রেখেছিলেন তিনি। সিয়াটলে কীভাবে খেলবে, জানতেন সেটাও। বেলজিয়ামের কোচ বলেন,‘ “আমরা শুরু থেকেই নিয়ন্ত্রণ নিতে চেয়েছিলাম। পরিকল্পনা ছিল ডে ব্রুইনাকে নামানোর, কিন্তু গোল পেয়ে যাওয়ার কারণে, তাকে নামানোর আর প্রয়োজন ছিল না। এবং যখন ওনানা চোট পেল, আমরা শারীরিক গঠনের কারণে ফনাকেকে খেলালাম। যাই হোক, তার গোল নিয়ে আমি খুবই খুশি। কেননা, জাতীয় দলে সবসময় ডাক না পাওয়ার পর, এই ৩৩ বছর বয়সে এসে গোল করা, অনেক বড় বিষয়।’

সব মিলিয়ে, গ্রুপ পর্বের বিবর্ণতা, নকআউট পর্বের শুরুর এলোমেলোভাব বেলজিয়াম কাটিয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ম্যাচে। কৌশল বদলের খেলায় এখন পর্যন্ত জয়ী গার্সিয়া। কোয়ার্টার-ফাইনালে তার প্রতিপক্ষ ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেন। লস অ্যাঞ্জেলেসের পরীক্ষায় তিনি জয়ী হবেন কিনা, তা সময়ই বলে দিবে। তবে, এই ম্যাচ তার দল ঠিকই নামবে শক্ত প্রতিপক্ষ হিসেবে।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy