বিশ্বকাপ চলাকালেই ফ্রান্সের দাপটে সিংহাসন হারালো আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল শুরুর আগে বাড়তি প্রেরণা নিয়ে মাঠে নামার সুযোগ পাচ্ছে ফ্রান্স। সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে

2026-07-09T22:07:15+00:00
2026-07-09T22:07:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপ চলাকালেই ফ্রান্সের দাপটে সিংহাসন হারালো আর্জেন্টিনা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১০:০৭ পিএম   (ভিজিট : ৫৬)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল শুরুর আগে বাড়তি প্রেরণা নিয়ে মাঠে নামার সুযোগ পাচ্ছে ফ্রান্স। সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে ২০১৮ সালের চ্যাম্পিয়নরা। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে পেছনে ফেলে এক নম্বরে উঠে এসেছে দিদিয়ের দেশমের দল।

উত্তর আমেরিকায় চলমান বিশ্বকাপে শেষ আটে ওঠার পথে ফ্রান্স ধারাবাহিক ভালো পারফরম্যান্সের সুবাদে আর্জেন্টিনা ও স্পেনকে টপকে গেছে। ফ্রান্সের উত্থানে এক ধাপ পিছিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে আর্জেন্টিনা। যদিও টুর্নামেন্টে এখন পর্যন্ত পাঁচ ম্যাচের সবগুলোই জিতেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এক ধাপ পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছে স্পেন। চতুর্থ স্থান ধরে রেখেছে ইংল্যান্ড।

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতায় এগিয়েছে মরক্কোও। এক ধাপ উঠে তারা এখন ষষ্ঠ স্থানে। পঞ্চম স্থানে থাকা ব্রাজিলের সঙ্গে তাদের ব্যবধান এখন মাত্র এক রেটিং পয়েন্ট। শেষ ষোলোতে নরওয়ের কাছে ব্রাজিলের ২-১ গোলের অপ্রত্যাশিত হারের সুযোগ নিয়েই এগিয়েছে আটলাস লায়ন্স। 

অপরদিকে গ্রুপ পর্বে কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের কারণে রেটিং পয়েন্টে পিছিয়ে পড়েছে স্পেন। যদিও শেষ ষোলোতে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে লুইস দে লা ফুয়েন্তের দল।

বিদায় নেয়ায় পর্তুগাল দুই ধাপ পিছিয়ে সপ্তম স্থানে নেমেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে এক ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠেছে বেলজিয়াম। টুর্নামেন্ট শুরুর পর সবচেয়ে বেশি উন্নতি করেছে নরওয়ে। ১৯৯৮ সালের পর প্রথমবার বিশ্বকাপে খেলতে এসে ১২ ধাপ এগিয়ে তারা এখন ১৯ নম্বরে।

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা সুইজারল্যান্ডও র‌্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়ে এখন ১৪তম স্থানে। মুরাত ইয়াকিনের অপরাজিত দলটি সাত বছর পর আবারও বিশ্বের শীর্ষ দশে ফেরার স্বপ্ন নিয়ে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy