বিলাইছড়িতে দুর্যোগ কবলিতদের পাশে ইউএনও

বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

সারাবাংলা

শুক্রবার দুর্যোগ কবলিত মানুষদের খোঁজ নিতে বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন কেংড়াছড়ি ইউনিয়নের ১, ২ ও

2026-07-10T20:59:14+00:00
2026-07-10T20:59:14+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
বিলাইছড়িতে দুর্যোগ কবলিতদের পাশে ইউএনও
বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৮:৫৯ পিএম   (ভিজিট : ২৬)
বিলাইছড়িতে দুর্যোগ কবলিতদের পাশে ইউএনও
X

বিলাইছড়িতে দুর্যোগ কবলিতদের পাশে ইউএনও

শুক্রবার দুর্যোগ কবলিত মানুষদের খোঁজ নিতে বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন কেংড়াছড়ি ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড পরিদর্শন করেন।

এসময় তিনি আশ্রয়কেন্দ্রে অবস্থানরতদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি নিজ হাতে তাদের দুপুরের খাবার তুলে দেন।

কেংড়াছড়ি আশ্রয়কেন্দ্রে ২৬ জন শিশুসহ মোট ৯৭ জন আশ্রয় নিয়েছেন। এ সময় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্যরা এবং বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানানো হয়।

পরিদর্শনেকালে তিনি বর্ণিত তিনটি ওয়ার্ডে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy