মেসি, নেইমার ও রোনালদোকে নিয়ে আবেগঘন ইয়ামাল

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

নিজের ফুটবল-স্বপ্নের অনুপ্রেরণা কারা ছিলেন, তা কখনোই লুকাননি লামিনে ইয়ামাল। স্পেনের এই তরুণ উইঙ্গার জানিয়েছেন, ৩৯ বছর বয়সেও

2026-07-10T21:38:44+00:00
2026-07-10T21:38:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মেসি, নেইমার ও রোনালদোকে নিয়ে আবেগঘন ইয়ামাল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৯:৩৮ পিএম   (ভিজিট : ৪৮)
লামিনে ইয়ামাল।
X

লামিনে ইয়ামাল।

নিজের ফুটবল-স্বপ্নের অনুপ্রেরণা কারা ছিলেন, তা কখনোই লুকাননি লামিনে ইয়ামাল। স্পেনের এই তরুণ উইঙ্গার জানিয়েছেন, ৩৯ বছর বয়সেও বিশ্বকাপের মঞ্চে লিওনেল মেসিকে দারুণ ছন্দে খেলতে দেখে তিনি ভীষণ আনন্দিত। কারণ এই বয়সেও মেসি যে এমন উচ্চমানের ফুটবল খেলতে পারবেন, তা অনেকেই কল্পনা করেননি।

স্প্যানিশ সংবাদমাধ্যম এল মুন্দো দেপোর্তিভোকে দেয়া সাক্ষাৎকারে ইয়ামাল বলেছেন, ‘মেসি কে, সেটা সবাই জানে। কিন্তু কেউ ভাবেনি তিনি এখনও এত উচ্চ পর্যায়ে খেলবেন। আমি সত্যিই তার জন্য ভীষণ আনন্দিত।’

বার্সেলোনায় মেসির কিংবদন্তিতুল্য ১০ নম্বর জার্সির উত্তরাধিকারী হওয়া ইয়ামাল একই সঙ্গে শ্রদ্ধা জানিয়েছেন নেইমার ও ক্রিস্টিয়ানো রোনালদোকেও। তার মতে, এই তিন তারকাই বর্তমান প্রজন্মের ফুটবলারদের শৈশবকে রঙিন করে তুলেছেন। তার ভাষায়, ‘নেইমারের জন্যও আমি খুশি, যদিও তিনি এখন আর এখানে নেই। রোনালদোর জন্যও একই অনুভূতি। তারা আমাদের, যারা এখন খেলছি, সবার শৈশব গড়ে দিয়েছেন।’

এরপর আবেগঘন কণ্ঠে যোগ করেন, ‘তাদের ভালো কিছু হলে, সেটাই আমার জন্যও আনন্দের।’ এখন ১৮ বছর বয়সী ইয়ামাল ধীরে ধীরে হাঁটছেন নিজের আদর্শদের দেখানো পথেই। মৌসুমের শুরুতে হ্যামস্ট্রিং ইনজুরিতে ছন্দ হারালেও সময়ের সঙ্গে নিজেকে ফিরে পেয়েছেন। তারই ধারাবাহিকতায় কোনও গোল না হজম করেই স্পেন পৌঁছে গেছে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে।

তবে নিজের পারফরম্যান্স নিয়ে এখনও সন্তুষ্ট নন এই বিস্ময়বালক। টুর্নামেন্টে সবচেয়ে বেশি সফল ড্রিবল করা এবং শেষ ষোলোতে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচসেরার পুরস্কার জেতার পরও মনে করেন, আরও ভালো খেলতে পারবেন। ইয়ামালের বিশ্বাস, বড় ম্যাচই তার সেরাটা বের করে আনে, ‘যত গুরুত্বপূর্ণ ম্যাচ এগিয়ে আসে, সেমিফাইনাল বা ফাইনাল, আমি তত ভালো খেলি। গ্রুপ পর্বে আমি কখনোই সেরা খেলোয়াড় ছিলাম না। এটা নিয়ে আমার কোনও চিন্তা নেই।’








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy