স্বাধীনতা দিবসে বিশপের প্রার্থনায় ‘মেসির বার্তা’

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

৯ জুলাই ছিল আর্জেন্টিনার স্বাধীনতা দিবস। এই দিবস উপলক্ষে এক প্রার্থনার সময় আর্চবিশপ হোর্হে গার্সিয়া কুয়েরভা, দেশবাসীকে ঐক্যবদ্ধ

2026-07-10T21:42:31+00:00
2026-07-10T21:42:31+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
স্বাধীনতা দিবসে বিশপের প্রার্থনায় ‘মেসির বার্তা’
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৯:৪২ পিএম   (ভিজিট : ৩৩)
আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি।
X

আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি।

৯ জুলাই ছিল আর্জেন্টিনার স্বাধীনতা দিবস। এই দিবস উপলক্ষে এক প্রার্থনার সময় আর্চবিশপ হোর্হে গার্সিয়া কুয়েরভা, দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাতে গিয়ে, ব্যবহার করলেন লিওনেল মেসির বার্তা! বিস্ময়কর এই ঘটনাই ঘটেছে, দেশটির রাজধানী বুয়েন্স আয়ার্সের ক্যাথেড্রালে।

চার বছর আগে, কাতার বিশ্বকাপ জয়ের পর, দেশের মানুষকে এক ছাতার নিচে আসার বার্তা দিয়েছিলেন মেসি। এই মহাতারকা লিখেছিলেন, “যখন আমরা আর্জেন্টাইনরা একসাথে লড়াই করি, ঐক্যবদ্ধ থাকি, তখন আমরা কিছু করার জন্য মনস্থির করি, তা অর্জন করতে সক্ষম হই।”

ওই প্রার্থনা সভায়, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের উপস্থিতিতে, দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিতে গিয়ে, মেসির সামাজিক যোগাযোগের মাধ্যমে দেওয়া পেস্টের উদ্ধৃতি দেন আর্চবিশপ। আসুন, আমরা এই জার্সি পরি এবং আবেগের সাথে লিওনেল মেসির একসময় সামাজিক মাধ্যমে পোস্ট করা বার্তাটি বাস্তব করে তুলি।”

আর্চবিশপের এই বার্তা আলোচনায় আসে, শেষ ষোলোর ম্যাচে, মিশরের বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়েও নাটকীয়ভাবে আর্জেন্টিনা ৩-২ গোলে জেতার দুই দিন পর। কোয়ার্টার-ফাইনালে লিওনেল স্কালোনির দল বাংলাদেশ সময় ১২ জুলাই ৭টায় (এএম) সুইজারল্যান্ডের মুখোমুখি হবে।

কাতার বিশ্বকাপের মতো, এবারও আর্জেন্টিনাকে সামনে থেকে পথ দেখাচ্ছেন মেসি। ৩৯ বছর বয়সি এই ফরোয়ার্ড ইতোমধ্যে গোল করেছেন ৮টি। নিজের ষষ্ঠ বিশ্বকাপ রাঙিয়ে রাখার পথেই ছুটছেন এই মহাতারকা।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy