রোনালদোর সাবেক কোচ এবার পর্তুগালের দায়িত্বে

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বিশ্বকাপ থেকে পর্তুগালের বিদায়ের পর প্রধান কোচের পদ ছেড়েছেন রবার্তো মার্টিনেজ। তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন অভিজ্ঞ পর্তুগিজ কোচ

2026-07-10T21:49:43+00:00
2026-07-10T21:49:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রোনালদোর সাবেক কোচ এবার পর্তুগালের দায়িত্বে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৯:৪৯ পিএম   (ভিজিট : ৩৮)
রোনালদোর সাবেক কোচ জোর্হে জেসুস।
X

রোনালদোর সাবেক কোচ জোর্হে জেসুস।

বিশ্বকাপ থেকে পর্তুগালের বিদায়ের পর প্রধান কোচের পদ ছেড়েছেন রবার্তো মার্টিনেজ। তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন অভিজ্ঞ পর্তুগিজ কোচ জোর্হে জেসুস। বৃহস্পতিবার এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট একটি সূত্র।

সূত্রের দাবি, ৭১ বছর বয়সি জেসুসের সঙ্গে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সমঝোতা হয়েছে। শুক্রবার লিসবনে এক সংবাদ সম্মেলনে তাকে আনুষ্ঠানিকভাবে নতুন প্রধান কোচ হিসেবে পরিচয় করিয়ে দেয়া হবে।
বিশ্বকাপের শেষ ষোলোতে স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিদায় নেওয়ার পরই দায়িত্ব ছাড়েন স্প্যানিশ কোচ রবার্তো মার্টিনেজ।

গত মে মাসে সৌদি আরবের ক্লাব আল-নাসর ছেড়ে আসা জেসুস পর্তুগালের সঙ্গে চার বছরের চুক্তি করতে যাচ্ছেন। ২০৩০ সালের বিশ্বকাপ পর্যন্ত হবে মেয়াদ। ওই বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে পর্তুগাল, স্পেন ও মরক্কো।

দীর্ঘ কোচিং ক্যারিয়ারে পর্তুগালের এক ডজনেরও বেশি ক্লাবের দায়িত্ব পালন করেছেন জেসুস। তার মধ্যে লিসবনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বেনফিকা ও স্পোর্টিংয়ের দায়িত্বও ছিল তার হাতে।

দেশের বাইরে তিনি কোচিং করিয়েছেন ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো, তুরস্কের ফেনারবাচে এবং সৌদি আরবের আল-হিলাল ও আল-নাসরে। আল-নাসরে দায়িত্ব পালনকালে তিনি ক্রিশ্চিয়ানো রোনালদোরও কোচ ছিলেন।

সোমবার বিশ্বকাপ থেকে বিদায়ের পর ৪১ বছর বয়সি পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী রোনালদো নিশ্চিত করেছেন, এটিই ছিল তার ষষ্ঠ ও শেষ বিশ্বকাপ। তবে আন্তর্জাতিক ফুটবলে আরও খেলবেন কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানাননি।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy