আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক

কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক জাতীয় সংসদ ভবনে

2026-07-10T19:20:31+00:00
2026-07-10T19:20:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক
কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৭:২০ পিএম   (ভিজিট : ৩৮)
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যরা
X

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যরা

    
ত্রয়োদশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে ১ম বৈঠক ও মুলতবি বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয়।

বৈঠকে বগুড়া বিশ্ববিদ‌্যালয় বিল, ২০২৬ এর উপর বিস্তারিত আলোচনা করা হয়। বিলটিতে জামালপুর নামক স্থানটি বিলুপ্তকরণপূর্বক বগুড়া জেলার যে কোন স্থানে বিশ্ববিদ‌্যালয়টি স্থাপন করার বিধান প্রস্তাব করা হয়েছে এবং পূর্বে শুধুমাত্র বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে শিক্ষাদান ও গবেষণার বিধানের বদলে এখন বিজ্ঞান, প্রকৌশল, কারিগরি, সামাজিক বিজ্ঞান, আইন, ব‌্যবসায় প্রশাসন, কৃষি ও চিকিৎসা বিজ্ঞান বিষয়ে শিক্ষাদান ও গবেষণার বিধান অন্তর্ভূক্তির প্রস্তাব করা হয়েছে। 

এছাড়াও বিদ‌্যমান/পুরাতন আইনের অধিকাংশ ধারা সংশোধনের প্রস্তাব করায় বিদ‌্যমান আইনটি সংশোধনের পরিবর্তে পুন:প্রণয়নের উদ‌্যোগ গ্রহণ করা হয়েছে। সবশেষে বিলটি পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই ও পর্যালোচনা করে সংসদে রিপোর্ট পেশ করতে বৈঠকে সুপারিশ করা হয়।
 
 কমিটির সভাপতি আন্দালিভ রহমান এর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ আসাদুজ্জামান, মুহাম্মদ নওশাদ জমির, সাকিলা ফারজানা, মোঃ মনজুরুল ইসলাম, মোঃ হাসান রাজীব প্রধান, মোহাম্মদ নাজিবুর রহমান এবং আখতার হোসেন অংশগ্রহণ করেন। এছাড়াও বিশেষ আমন্ত্রণে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বৈঠকে অংশ নেন।

বৈঠকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব, মাধ‌্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

    





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy