চুয়াডাঙ্গার খালে মাছ ধরতে গিয়ে দশম শ্রেণির ছাত্র নিখোঁজের পর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা

সারাবাংলা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতুন বাস্তপুর শামরার মাঠ এলাকার মরগাঙ খালে মাছ ধরতে গিয়ে মোহাম্মদ সায়েম (১৬) নামে এক

2026-07-11T11:43:14+00:00
2026-07-11T11:43:14+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
চুয়াডাঙ্গার খালে মাছ ধরতে গিয়ে দশম শ্রেণির ছাত্র নিখোঁজের পর মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১১:৪৩ এএম   (ভিজিট : ৪৮)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতুন বাস্তপুর শামরার মাঠ এলাকার মরগাঙ খালে মাছ ধরতে গিয়ে মোহাম্মদ সায়েম (১৬) নামে এক কিশোর নিখোঁজের পর তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

সায়েম নতুন বাস্তপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে এবং দামুড়হুদা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। 

শুক্রবার (১০ জুলাই) দুপুর ১২টার দিকে সায়েম তার ছোট চাচা জাকির হোসেনের সঙ্গে ঠেলা জাল দিয়ে মরগাঙ খালে মাছ ধরতে যায়। 

এ সময় মাঠ থেকে নেমে আসা প্রবল পানির স্রোতে সে ঠেলা জালসহ খালের পানিতে ভেসে গিয়ে তলিয়ে যায়। বিষয়টি টের পেয়ে তার চাচা ও স্থানীয়রা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। পরে উন্নত উদ্ধার সরঞ্জামসহ খুলনা থেকে ডুবুরি দল বিকাল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রমে যোগ দেয়। কয়েক ঘণ্টার টানা অভিযানের পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডুবুরি দল সায়েমের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

সায়েমের অকাল মৃত্যুর খবরে পরিবারে শোকের মাতম নেমে আসে। এলাকাজুড়েও নেমে আসে গভীর শোকের ছায়া।

এ ব্যাপারে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ্ উদ্দিন বলেন, ডুবুরি দল শেষ পর্যন্ত সায়েমের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় কারও কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy