প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৪:৫৮ পিএম আপডেট: ১১.০৭.২০২৬ ৫:৩৯ পিএম (ভিজিট : ২৮)

X
ছবি: প্রতিনিধি
টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটি নানিয়ারচরে ভয়াবহ দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনায় অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে উপজেলার বিভিন্ন স্থানে ৯ টিরও বেশি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে উপজেলা প্রসাশন।
স্থানীয় সূত্রে জানাগেছে, পাহাড়ধসের ঘটনাগুলোর মধ্যে উপজেলার বুড়িঘাটে বিভিন্ন স্থানে পাহাড়ধসের ঘটনা ঘটেছে,পাহাড় ধ্বসের ফলে যোগাযোগ বন্ধ রয়েছে এলাকা গুলোতে,ক্ষতি হয়েছে ঘরবাড়ি ও ফসলিজমি এবং গবাদিপশু।
এসব ঘটনায় ইউপি সদস্য মোস্তফা খান জানান, উপজেলার বুড়িঘাটে বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং কয়েকটি এলাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অন্যদিকে সড়ক যোগাযোগ উন্নত রাখতে কাজ করে যাচ্ছে উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।