সিরিজ হারের ম্যাচে বাংলাদেশের জরিমানা

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

সিরিজ হারের হতাশার সঙ্গে এবার যোগ হলো জরিমানার যন্ত্রণা। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মন্থর ওভার-রেটের কারণে জরিমানা করা

2026-07-11T20:07:48+00:00
2026-07-11T20:07:48+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সিরিজ হারের ম্যাচে বাংলাদেশের জরিমানা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৮:০৭ পিএম   (ভিজিট : ৫৭)
বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা-ফাইল ছবি
X

বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা-ফাইল ছবি

সিরিজ হারের হতাশার সঙ্গে এবার যোগ হলো জরিমানার যন্ত্রণা। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মন্থর ওভার-রেটের কারণে জরিমানা করা হয়েছে গোটা বাংলাদেশ দলকে। হারারো স্পোর্টস ক্লাব মাঠে সিরিজ হেরে যাওয়ার এই ম্যাচে মেহেদী হাসান মিরাজের দলকে জরিমানা করা হয়েছে ম্যাচ ফির ১০ শতাংশ।

নির্ধারিত সময় বিবেচনায় নেওয়ার পর বাংলাদেশ লক্ষ্যমাত্রা থেকে দুই ওভার পিছিয়ে থাকায় আইসিসি ম্যাচ রেফারি প্যানেলের ডেভিড গিলবার্ট এই শাস্তির ঘোষণা দেন। আইসিসি আচরণবিধি অনুযায়ী, কোনো দল নির্ধারিত সময়ের মধ্যে বল করতে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়।

বাংলাদেশ অধিনায়ক মিরাজ দায় স্বীকার করে প্রস্তাবিত শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে বাংলাদেশ হেরে যায় ১৩ রানে। সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ১৪১ রানে আটকে রেখেও মিরাজরা হেরেছিলেন ২৫ রানে। হারারেতেই শনিবার হোয়াইটওয়াশ এড়াতে নামবে বাংলাদেশ দল।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy