ফ্রান্সের বিপক্ষে অতীত সাফল্যে আরও আত্মবিশ্বাসী স্পেন কোচ

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

অপ্রত্যাশিত শুরুর পর উন্নতির পথ ধরে ১৬ বছর পর সেমি-ফাইনালে উঠেছে স্পেন। সেখানে তাদের সামনে কঠিন পরীক্ষা, প্রতিপক্ষ

2026-07-11T20:16:03+00:00
2026-07-11T20:16:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফ্রান্সের বিপক্ষে অতীত সাফল্যে আরও আত্মবিশ্বাসী স্পেন কোচ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৮:১৬ পিএম   (ভিজিট : ১৮)
স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে।
X

স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে।

অপ্রত্যাশিত শুরুর পর উন্নতির পথ ধরে ১৬ বছর পর সেমি-ফাইনালে উঠেছে স্পেন। সেখানে তাদের সামনে কঠিন পরীক্ষা, প্রতিপক্ষ দুর্দান্ত ছন্দে থাকা ফ্রান্স। তবে ফরাসিদের নিয়ে ভাবছেন না লুইস দে লা ফুয়েন্তে। দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে অতীত সাফল্য থেকে, তাদেরকে হারানোর বাড়তি আত্মবিশ্বাস পাচ্ছেন স্পেন কোচ।

উত্তর আমেরিকা বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার-ফাইনালে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে উঠেছে স্পেন। আর প্রথম কোয়ার্টার-ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়েছে ফ্রান্স। দুই দলই টুর্নামেন্টের ফেভারিট। তবে আসরে তাদের শুরুটা ছিল ভিন্ন। দাপুটে পারফরম্যান্সে শতভাগ জয় নিয়ে গ্রুপ সেরা হয় ফ্রান্স। স্পেনও ছিল গ্রুপের চ্যাম্পিয়ন, তবে বিস্ময়করভাবে প্রথম ম্যাচে নবাগত কেইপ ভার্ডের বিপক্ষে গোলশূন্য ড্র করে তারা।

একের পর এক বাধা পেরিয়ে, ২০১০ সালে বিশ্বকাপ জয়ের পর প্রথমবার ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে স্পেন। ম্যাচটির প্রতিপক্ষ ফ্রান্সকে সমীহ করলেও নিজেদের ওপর আস্থার কমতি নেই দে লা ফুয়েন্তের,‘ ফ্রান্স এরই মধ্যে অবিশ্বাস্য সম্ভাবনা দেখিয়েছে, আমরাও তাই। ম্যাচটি উন্মুক্ত, যে কেউ জিততে পারে। যেখানে জিততে হলে সতেজ, উদ্যমী খেলোয়াড়ের প্রয়োজন হবে... আমরা যেহেতু এই পর্যন্ত এসেছি, আমরা আমাদের সবটুকু উজাড় করে দেব।’

আগামী ১৫ জুলাই বাংলাদেশ সময় ১টায় (এএম) ডালাসে হবে ফ্রান্স ও স্পেনের প্রথম সেমি-ফাইনাল। তিন বছরের মধ্েয দুই দলের এটা হবে তৃতীয় লড়াই। ২০২৪ সালে ইউরোর সেমি-ফাইনালে ও পরের বছর নেশন্স লিগের সেমি-ফাইনালে জয় পায় স্পেন।

এমনিতে ম্যাচটি জেতার আত্মবিশ্বাস থাকলেও, অতীতের সাফল্য দে লা ফুয়েন্তের সেই আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে।

তিনি বলেন,‘ পরের ম্যাচটি ঘিরে প্রত্যাশা অনেক, অনেক বেশি। আমরা পুরোপুরি এই ম্যাচটিতেই মনোনিবেশ করছি এবং প্রতিপক্ষের শক্তি-সামর্থ্য সম্পর্কেও খুব ভালো করে জানি। তবে আমরা যে ফ্রান্সকে হারাতে পারি, এটা নিয়েও আমাদের কোনো সংশয় নেই। আমাদের সেই মান আছে এবং এটা আরেকটি সেমি-ফাইনাল। তাদের বিপক্ষে আগেও সেমি-ফাইনালে খেলেছি। সেখানে সাফল্য পেয়েছি। এবারের ম্যাচটি অত্যন্ত কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। এটা অনেক বেশি শক্তির পরীক্ষা নেবে। জয়ের জন্য নিজেদের সেরাটা মেলে ধরতে হবে।”








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy