রক্ষণে আর্জেন্টিনাকে উন্নতির তাগিদ দিলেন রোমেরো

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

নকআউট পর্বে দুই ম্যাচে চার গোল হজম করাটা মানতে পারছেন না ক্রিশ্চিয়ান রোমেরো। বিশ্বকাপে এগিয়ে যেতে রক্ষণে উন্নতির

2026-07-11T20:36:33+00:00
2026-07-11T20:36:33+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রক্ষণে আর্জেন্টিনাকে উন্নতির তাগিদ দিলেন রোমেরো
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৮:৩৬ পিএম   (ভিজিট : ২১)
আর্জেন্টিনার দুই ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস (বাঁয়ে) ও ক্রিশ্চিয়ান রোমেরো।
X

আর্জেন্টিনার দুই ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস (বাঁয়ে) ও ক্রিশ্চিয়ান রোমেরো।

নকআউট পর্বে দুই ম্যাচে চার গোল হজম করাটা মানতে পারছেন না ক্রিশ্চিয়ান রোমেরো। বিশ্বকাপে এগিয়ে যেতে রক্ষণে উন্নতির তাগিদ দিয়েছেন আর্জেন্টিনার এই ডিফেন্ডার। কোয়ার্টার-ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ১২ জুলাই খেলা শুরু হবে বাংলাদেশ সময় ৭টায় (এএম)।

গ্রুপ পর্বে তিন ম্যাচে কেবল একটি গোল হজম করেছিল আর্জেন্টিনা। শেষ বত্রিশে কেপ ভার্দে ও শেষ ষোলোয় মিশরের বিপক্ষে দুটি করে গোল হজম করে বিশ্ব চ্যাম্পিয়নরা। এই ব্যাপারটা ভাবাচ্ছে রোমেরোকে,‘ আমরা ভালো করছি, যদিও নিশ্চিতভাবেই এখানে কিছু বিষয়ে উন্নতি প্রয়োজন। আমাদের সাম্প্রতিক ম্যাচগুলোতে আমরা চার গোল হজম করেছি। গোল হজম আমাদের ভাবায়। এর বাইরে আমরা সবসময়ই দলের প্রয়োজনে নিয়োজিত আছি, নিজেদের সেরাটা দিতে এবং কোচের নির্দেশ অনুযায়ী খেলতে প্রস্তুত আছি।”

আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে কোনো গোল হজম করেনি আর্জেন্টিনা। জর্ডানের বিপক্ষে হজম করে এক গোল। নকআউট পর্বে ৩-২ ব্যবধানের দুই জয় রক্ষণ নিয়ে উদ্বেগ জাগিয়েছে।
সতীর্থদের আরও মনোযোগী থাকার তাগিদ দিয়েছেন আরেক সেন্টার ব্যাক লিসান্দ্রো মার্তিনেস,‘ আমরা গোল খাওয়া পছন্দ করি না। আমাদের অবশ্যই আরেকটু বেশি মনোযোগী হতে হবে। আমরা গোলগুলো এড়াতে পারি। এটা খেলার অংশ। এটা ভালো যে, টুর্নামেন্টের এই পর্যায়ে এমন ঘটল।’








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy