বিতর্কের মাঝেই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ই-মেইল হ্যাক?

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বিশ্বকাপে মিসরের বিপক্ষে নাটকীয় জয়ের পর নতুন বিতর্কে আর্জেন্টিনা। এবার দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, তাদের অফিসিয়াল ই-মেইল

2026-07-11T21:28:33+00:00
2026-07-11T21:28:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিতর্কের মাঝেই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ই-মেইল হ্যাক?
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৯:২৮ পিএম   (ভিজিট : ২৭)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বিশ্বকাপে মিসরের বিপক্ষে নাটকীয় জয়ের পর নতুন বিতর্কে আর্জেন্টিনা। এবার দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, তাদের অফিসিয়াল ই-মেইল অ্যাকাউন্ট সাইবার হামলার শিকার হয়ে থাকতে পারে।

এমন দাবির কারণ- এএফএর অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে পাঠানো কয়েকটি ই-মেইলে মিসরের বিপক্ষে আর্জেন্টিনার ৩-২ গোলের জয়কে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। সেখানে বলা হয়, আর্জেন্টিনা ম্যাচটি জেতেনি, বরং দুর্নীতিগ্রস্ত রেফারিংয়ে ফল তাদের পক্ষে গেছে।

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা শেষ ষোলোর ম্যাচে একসময় ২-০ গোলে পিছিয়ে পড়ে বিদায়ের শঙ্কায় ছিল। তবে শেষ দিকে দুর্দান্ত প্রত্যাবর্তন করে ৩-২ ব্যবধানে জিতে কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নেয় দলটি।
ম্যাচ শেষে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন ফিফার কাছে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের এবং ম্যাচ অফিসিয়ালদের টুর্নামেন্ট থেকে বাদ দেয়ার দাবি জানায়। তাদের অভিযোগ, ম্যাচে আর্জেন্টিনার পক্ষে পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম লা কাইয়ে জানায়, এএফএর অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে সাংবাদিকদের পাঠানো ওই ই-মেইলে রেফারিংয়ের কঠোর সমালোচনার পাশাপাশি মিসরের পারফরম্যান্সেরও প্রশংসা করা হয়।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, এএফএর সংশ্লিষ্ট সূত্রের ধারণা, মিসরীয় বংশোদ্ভূত একদল হ্যাকার এই ই-মেইলগুলো পাঠানোর সঙ্গে জড়িত থাকতে পারে।
ঘটনার পর এক বিবৃতিতে এএফএ জানায়, ‘আমাদের একটি অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে এমন কিছু ই-মেইল পাঠানো হয়েছে বলে আমরা জানতে পেরেছি, যেগুলো আমাদের সংশ্লিষ্ট টিম তৈরি বা অনুমোদন করেনি।’

একই সঙ্গে সংস্থাটি সবাইকে সতর্ক করে জানায়, সম্প্রতি তাদের অ্যাকাউন্ট থেকে পাওয়া অস্বাভাবিক কোনো বার্তা, বিশেষ করে যদি কোনো লিংক, সংযুক্তি বা ব্যক্তিগত তথ্য চাওয়া হয়ে থাকে, সেগুলো এড়িয়ে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এএফএ আরও জানায়, ‘আমাদের অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশের ঘটনা ঘটতে পারে। কী ঘটেছে তা খতিয়ে দেখা এবং প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে আমরা কাজ করছি।’






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy