ইয়ামালের সঙ্গে একমত আর্জেন্টিনা কোচ

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

সময় যত গড়াচ্ছে, স্পেনের শিরোপার দাবি জোরাল হচ্ছে আরও। দলটির তরুণ ফরোয়ার্ড লামিন ইয়ামাল বলেছেন, ফ্রান্সের বিপক্ষে তাদের

2026-07-11T21:32:34+00:00
2026-07-11T21:32:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইয়ামালের সঙ্গে একমত আর্জেন্টিনা কোচ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৯:৩২ পিএম   (ভিজিট : ৪৫)
আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
X

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

সময় যত গড়াচ্ছে, স্পেনের শিরোপার দাবি জোরাল হচ্ছে আরও। দলটির তরুণ ফরোয়ার্ড লামিন ইয়ামাল বলেছেন, ফ্রান্সের বিপক্ষে তাদের ম্যাচটি আসলে ‘ফাইনাল’ এবং এই ম্যাচের জয়ী দলই পাবে শিরোপা। ইয়ামালের সঙ্গে ‘একমত’ মুকুট ধরে রাখার অভিযানে আসা আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিও।

‘ফেভারিট’ দলগুলোর তালিকায় স্পেন, ফ্রান্সের মতো আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানিসহ আরও অনেক দলই ছিল। ব্রাজিল, জার্মানি ঝরে গেছে ইতোমধ্যে। টিকে আছে আর্জেন্টিনা, ইংল্যান্ড। এই দুই দল এখন সেমি-ফাইনালে ওঠার অপেক্ষায়।

কোয়ার্টার-ফাইনালে, বাংলাদেশ সময়, ১২ জুলাই ৩টায় (এএম) নরওয়ের মুখোমুখি হবে ইংল্যান্ড। ১২ জুলাই ৭টায় (এএম) সুইজারল্যান্ডের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এই দুই ম্যাচের জয়ী দল, মুখোমুখি হবে দ্বিতীয় সেমি-ফাইনালে।

ফ্রান্স ও স্পেন কোয়ার্টার-ফাইনালের বৈতরণী পেরিয়েছে। মঙ্গলবার মুখোমুখি হবে তারা। এই ম্যাচ সামনে রেখে, স্পেনের কাছে হেরে বিদায় নেওয়া বেলজিয়াম গোলকিপার তিবো কোর্তোয়ার ভবিষ্যৎবাণী- ফ্রান্স ও স্পেন ম্যাচের জয়ী দল পাবে শিরোপা।

লামিন ইয়ামালও ম্যাচটিকে দেখছেন ‘ফাইনাল’ হিসেবে। সুইজারল্যান্ড ম্যাচের আগে স্পেনের তরুণ ফরোয়ার্ডের কথার সুত্র ধরে প্রশ্নের মুখে পড়েন স্কালোনি। স্পেনকে আগের মতোই শিরোপার দাবিদার, মেনে নিলেন আর্জেন্টিনা কোচ,‘ আমি ইয়ামালের কথার সঙ্গে একমত। আমি মনে করি, না সে ভুল কিছু বলেছে। বিশ্বকাপের আগেই, আমরা বলেছিলাম, তারা ফেভারিটদের মধ্যে আছে। যোগ্য দল হিসেবে বেলজিয়ামকে হারিয়েছে তারা। মরক্কো বাধা পেরিয়ে এসেছে ফ্রান্স। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, এদের মধ্যে একটা দলই কেবল যাবে ফাইনালে।”

কেপ ভার্দের বিপক্ষে ড্রয়ের হোঁচট বিশ্বকাপ যাত্রার শুরুতে সঙ্গী হলেও, স্পেন পরে সামলে নিয়েছে দারুণভাবে। লুইস দে লা ফুয়েন্তের দল দুর্বার গতিতে উঠে এসেছে সেমিফাইনালে। প্রতিকূল কন্ডিশনে, উন্নতির ধারায় থাকা ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়নদের প্রশংসায় পঞ্চমুখ হলেন স্কালোনি।

“ম্যাচ যত গড়াচ্ছে, স্পেন তত উন্নতি করছে। কন্ডিশন তাদের সাহায্য করছে না। দুপুর ২টার সময় শুকনা মাঠে খেলতে হচ্ছে। যারা দ্রুত গতির ফুটবল খেলে, তাদের জন্য এটা উপযুক্ত নয়। তারপরও তারা সবকিছু ভালোভাবে করছে এবং স্পেন একটি অপ্রতিরোধ্য দল।”








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy