ট্রাম্পের সঙ্গে গলফ খেলার গল্প শোনালেন কেইন

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

ডনাল্ড ট্রাম্প যখন কথাটি বলেছিলেন, অনেকেই একটু বিস্মিত হয়েছিলেন। বেশ কৌতূহলেরও জন্ম দিয়েছিল তা। এবার হ্যারি কেইনও নিশ্চিত

2026-07-11T21:39:38+00:00
2026-07-11T21:39:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ট্রাম্পের সঙ্গে গলফ খেলার গল্প শোনালেন কেইন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৯:৩৯ পিএম   (ভিজিট : ৩২)
ডনাল্ড ট্রাম্প ও হ্যারি কেইন
X

ডনাল্ড ট্রাম্প ও হ্যারি কেইন

ডনাল্ড ট্রাম্প যখন কথাটি বলেছিলেন, অনেকেই একটু বিস্মিত হয়েছিলেন। বেশ কৌতূহলেরও জন্ম দিয়েছিল তা। এবার হ্যারি কেইনও নিশ্চিত করলেন সেটি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে সত্যিই গলফ খেলেছিলেন ইংল্যান্ডের ফুটবল অধিনায়ক। সেই অভিজ্ঞতা করা মনে করে উচ্ছ্বসিত তারকা বলেছিলেন, তার কাছে সেটি ছিল ‘পরাবাস্তব’ এক অনুভূতি।

বিশ্বকাপে এবার দুর্দান্ত ফর্মে আছেন কেইন। ইংল্যান্ডকে কোয়ার্টার-ফাইনালে তোলার পথে গোল করেছেন তিনি ছয়টি। এর মধ্যেই কদিন আগে তাকে নিয়ে অন্যরকম এক খবরের দোলা দেন ট্রাম্প। বিশ্বকাপের স্বাগতিক দেশটির প্রেসিডেন্ট বলেন, কেইনের সঙ্গে তিনি গলফ খেলেছেন এবং তাকে একজন দুর্দান্ত খেলোয়াড় ও ভালো গলফার বলেও অভিহিত করেন তিনি।

এবার নরওয়ের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কেইন জানান, প্রায় দেড় বছর আগে ফ্লোরিডার পাম বিচে সেই খেলাটি হয়েছিল। সত্যি বলতে, ভালোই খেলেছিলাম। যখন আমি পাম বিচে ছিলাম, তখন তিনি আমাকে খেলার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। তাই হ্যাঁ, প্রেসিডেন্ট যখন কোথাও আমন্ত্রণ জানান...!

তার সঙ্গে স্রেফ দেখা করাই ছিল পরাবাস্তব এক অনুভূতি, তার সঙ্গে গলফ খেলতে পারা তো অবশ্যই। সত্যি বলতে, তিনি বেশ ভালো গলফ খেলেন। আমি আশা করি, তার বয়সে আমিও তার মতো ভালো খেলতে পারব! তো হ্যাঁ, অনন্য এক অভিজ্ঞতা ছিল এবং আমি কৃতজ্ঞ যে, তিনি আমাকে খেলতে আমন্ত্রণ জানিয়েছিলেন।”

শেষ ষোলোয় মেক্সিকোর বিপক্ষে ইংল্যান্ডের ৩-২ গোলে জয়ের পর ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে বায়ার্ন মিউনিখের এই ফরোয়ার্ডের প্রশংসা করে লিখেছিলেন, “ইংল্যান্ডের হ্যারি কেইন একজন অসাধারণ খেলোয়াড়!!!”

পরের দিন, ট্রাম্প জানান একসঙ্গে গলফ খেলার ব্যাপারটি। আমার মনে হয় কেইন একজন অসাধারণ খেলোয়াড়। আমি তার সঙ্গে গলফ খেলেছি এবং তাকে আমার খুব পছন্দ হয়েছে। সে একজন ভালো গলফার। সে সত্যিই অসাধারণ।”








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy