অবশেষে জানা গেল আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

কোয়ার্টার ফাইনালে রোববার (১২ জুলাই) সকালে মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। গুরুত্বপূর্ণ এই লড়াইকে ঘিরে ফুটবলপ্রেমীদের

2026-07-11T21:30:57+00:00
2026-07-11T21:30:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অবশেষে জানা গেল আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৯:৩০ পিএম   (ভিজিট : ১২৭)
আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ
X

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ

কোয়ার্টার ফাইনালে রোববার (১২ জুলাই) সকালে মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। গুরুত্বপূর্ণ এই লড়াইকে ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহের মধ্যেই ম্যাচের সম্ভাব্য ফল নিয়ে পূর্বাভাস প্রকাশ করেছে অপ্টার সুপার কম্পিউটার।

২৫ হাজার সিমুলেশনের ভিত্তিতে করা বিশ্লেষণে স্পষ্টভাবে এগিয়ে রাখা হয়েছে আর্জেন্টিনাকে। সেই বিশ্লেষণে দেখা গেছে, নির্ধারিত ৯০ মিনিটে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৫৭ দশমিক ১ শতাংশ।

একই সিমুলেশনে সুইজারল্যান্ডের জয়ের সম্ভাবনা দেখানো হয়েছে ১৮ দশমিক ৭ শতাংশ। অন্যদিকে ২৪ দশমিক ২ শতাংশ ক্ষেত্রে ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ সেক্ষেত্রে খেলা গড়াবে অতিরিক্ত সময়ে।

যদিও বারবার প্রত্যাশিত হিসাব-নিকাশ উল্টে দেওয়ার অভ্যাস যেন গড়ে তুলেছে আর্জেন্টিনা। এরপরও সার্বিকভাবে শেষ চারে উঠে শিরোপা রক্ষার লড়াইয়ে টিকে থাকার সম্ভাবনা তাদের জন্য দেখানো হয়েছে ৬৯ দশমিক ৪ শতাংশ।

অন্যদিকে ইংল্যান্ড বা নরওয়ের বিপক্ষে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা সুইজারল্যান্ডের জন্য দেখানো হয়েছে ৩০ দশমিক ৬ শতাংশ।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy