‘রেফারিরা চমৎকার কাজ করছেন’

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

আর্জেন্টিনা-মিশর ম্যাচ শেষ, তবে এখনও রয়ে গেছে রেশ। ওই ম্যাচের রেফারির দুটি সিদ্ধান্ত নিয়ে ধুন্ধুমার সমালোচনা, অভিযোগের তীর

2026-07-11T22:06:19+00:00
2026-07-11T22:06:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘রেফারিরা চমৎকার কাজ করছেন’
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১০:০৬ পিএম   (ভিজিট : ২৮)
আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস।
X

আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস।

আর্জেন্টিনা-মিশর ম্যাচ শেষ, তবে এখনও রয়ে গেছে রেশ। ওই ম্যাচের রেফারির দুটি সিদ্ধান্ত নিয়ে ধুন্ধুমার সমালোচনা, অভিযোগের তীর ছোঁড়াছুঁড়ি চলছে। চলমান বিতর্ক নিয়ে, শুরুতে কিছু বলতে চাইলেন না লিসান্দ্রো মার্তিনেস। তবে, পরে আর্জেন্টিনার এই ডিফেন্ডার প্রশংসায় ভাসালেন রেফারিদের।

শেষ ষোলোর বাধা আর্জেন্টিনা পার হয়েছিল, দুই গোলে পিছিয়ে থাকার পর মিসরকে ৩-২ ব্যবধানে হারিয়ে। ওই ম্যাচের দুটি ঘটনা নিয়ে মূলত মিশরের আপত্তি। প্রথমটি ভিএআরের হস্তক্ষেপে আক্রমণ শুরুর আগের একটি ফাউলের কারণে মিশরের মোস্তাফা মোহামেদ জিকোর গোল বাতিল করা হয়।

দ্বিতীয়টি, আর্জেন্টিনার তৃতীয় গোলের আগে, দলটির ফরোয়ার্ড মোহামেদ সালাহ ফাউলের শিকার হওয়ার অভিযোগ করলেও সেটি ভিএআরে পর্যালোচনা করেননি রেফারি। এই ইস্যুতে গত কয়েকদিন ধরে বইছে সমালোচনার ঝড়। সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালের আগে, আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিকে এ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়। তিনি অবশ্য ‘পক্ষপাতের অস্তিত্ব নেই’ বলে মন্তব্য করেন। একই প্রশ্নে, মার্তিনেস বললেন, চমৎকারভাবে দায়িত্ব পালন করছেন রেফারিরা।

“না, একেবারেই কিছু বলার নেই (রেফারিং নিয়ে)। আমার মনে হয়, তারা চমৎকার কাজ করছে। এটা (বিতর্ক) আপনাদের (গণমাধ্যম) জন্য, যারা কখনও কখনও এই বিতর্ক তৈরি করে। আমরা কেবল মাঠে সেরাটা ঢেলে দেওয়া নিয়ে ভাবছি এবং এর বাইরে কিছু ভাবছি না।”

ক্যানসাস সিটিতে, ১২ জুলাই বাংলাদেশ সময় ৭টায় (এএম) সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে, সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। সুইসদের নিয়ে সমীহের সুর মার্তিনেসের কণ্ঠে। ২৮ বছর বয়সী এই ডিফেন্ডার প্রতিপক্ষের সেট-পিস নিয়ে দলকে সতর্ক করলেন বিশেষভাবে।

“মেধার কারণেই সুইজারল্যান্ড এই মঞ্চে। কলম্বিয়ার বিপক্ষে তাদের ম্যাচটি আমরা দেখেছি এবং সবসময় তারা চেষ্টা করে গেছে। শারীরিকভাবে এবং সেট-পিসে তারা খুবই শক্তিশালী। আমি মনে করি, যেহেতু দুই দলই ভালো খেলার চেষ্টা করে, দেখার মতো একটা ম্যাচ হবে।”







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy