রদ্রির ‘হ্যান্ডবল’ ভিএআরে রিভিউ না করায় বেলজিয়াম কোচের ক্ষোভ

ক্রীঢ়া ডেস্ক

খেলাধুলা

স্পেনের বিপক্ষে হেরে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর রেফারি মাইকেল অলিভারের একটি সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ ঝারলেন বেলজিয়াম

2026-07-11T22:11:34+00:00
2026-07-11T22:11:34+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রদ্রির ‘হ্যান্ডবল’ ভিএআরে রিভিউ না করায় বেলজিয়াম কোচের ক্ষোভ
ক্রীঢ়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১০:১১ পিএম   (ভিজিট : ৪৭)
বেলজিয়াম কোচ রুডি গার্সিয়া।
X

বেলজিয়াম কোচ রুডি গার্সিয়া।

স্পেনের বিপক্ষে হেরে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর রেফারি মাইকেল অলিভারের একটি সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ ঝারলেন বেলজিয়াম কোচ হুডি গাহসিয়া। তিনি বুঝতেই পারছেন না স্পেনের ডি বক্সে রদ্রির ‘হ্যান্ডবল’ কেন ভিএআরে রিভিউ করলেন না রেফারি।

লস অ্যাঞ্জেলসের সোফি স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ার্টার-ফাইনালে ২-১ গোলে হেরেছে বেলজিয়াম। ম্যাচের ৬৬তম মিনিটে নিজেদের ডি-বক্সে সতীর্থ এমরিক লাপোখ্তরে হেডে বল লাগে লাফিয়ে উঠা রদ্রির হাতে। স্পেন অধিনায়কের হাত ছিল শরীরের খুব কাছে। সঙ্গে সঙ্গে পেনাল্টির আবেদন করেন বেলজিয়ামের খেলোয়াড়রা। কিন্তু তাতে সাড়া দেননি রেফারি অলিভার। খেলা চালিয়ে যাওয়ার ইশারা দেন তিনি। পরে ভিএআর এই ঘটনা রিভিউ করেনি।

ম্যাচে তখন ছিল ১-১ সমতা। এই পরিস্থিতিতে বেলজিয়াম পেনাল্টি পেলে খেলার চিত্র বদলে যেতেই পারত। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে, সম্ভাব্য পেনাল্টি পরীক্ষা না করায় ক্ষোভ প্রকাশ করলেন বেলজিয়াম কোচ গার্সিয়া,‘ আমরা স্পেনের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করেছি। এর বাইরে আমরা তিবো কোর্তোয়াকেও হারাই, যা দুর্ভাগ্য। কেভিন ডে ব্রুইনাকেও আমাদের আগেভাগে বদলি করাতে হয়। আর এরপর, আমি জানি না মাইকেল অলিভার কেন ভিএআরে (হ্যান্ডবল) রিভিউ করতে গেলেন না। এটা আমাদের বিপক্ষে গেছে।’







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy