‘ফ্রান্স-স্পেন ম্যাচে যে জিতবে, তারাই চ্যাম্পিয়ন’

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

এখনও কোয়ার্টার-ফাইনালের দুটি ম্যাচ বাকি, দুটি সেমিফাইনাল এবং ফাইনাল বাকি। কিন্তু কে শিরোপা জিতবে সেটা মোটামুটি আন্দাজ করতে

2026-07-11T22:18:01+00:00
2026-07-11T22:18:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘ফ্রান্স-স্পেন ম্যাচে যে জিতবে, তারাই চ্যাম্পিয়ন’
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১০:১৮ পিএম   (ভিজিট : ৫৩)
স্পেনের গোলরক্ষক উনাই সিমন ও বেলজিয়ামের গোলরক্ষক তিবো কোর্তোয়া (ডানে)।
X

স্পেনের গোলরক্ষক উনাই সিমন ও বেলজিয়ামের গোলরক্ষক তিবো কোর্তোয়া (ডানে)।

এখনও কোয়ার্টার-ফাইনালের দুটি ম্যাচ বাকি, দুটি সেমিফাইনাল এবং ফাইনাল বাকি। কিন্তু কে শিরোপা জিতবে সেটা মোটামুটি আন্দাজ করতে পারছেন থিবো কোর্তোয়া। বেলজিয়ামের অভিজ্ঞ গোলরক্ষক মনে করছেন ফ্রান্সে ও স্পেনের প্রথম সেমিফাইনালের জয়ী দলই শেষ পর্যন্ত শিরোপা জিতে নেবে।

আগামী ১৫ জুলাই বাংলাদেশ সময় ১টায় (এএম) ডালাসে ফাইনালে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। আর এই দুই দল ছাড়াও বিশ্বকাপে এখনও পর্যন্ত টিকে আছে শিরোপাধারী আর্জেন্টিনা, সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। চলতি আসরে দুর্দান্ত ফুটবল উপহার দেওয়া নরওয়ে ও সুইজারল্যান্ড।

তবে এই চার দলকে ঠিক শিরোপা লড়াইয়ে দেখছেন না কোর্তোয়া। স্পেনের বিপক্ষে ২-১ গোলে হেরে কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায়ের পর সম্ভাব্য চ্যাম্পিয়ন নিয়ে এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে বললেন ‘ফাইনালের আগে ফাইনালের’ কথা। ফ্রান্স ও স্পেনের সেমিফাইনালের জয়ী দলই হবে বিশ্ব চ্যাম্পিয়ন। শিরোপা জয়ের জন্য স্পেন ফেভারিট। তারা ফ্রান্স ও অন্য যেকোনো দলকে হারাতে পারে, সেটা তারা প্রমাণ করেছে। আমরা তাদের বিপক্ষে ভালো একটি ম্যাচ খেলেছি এবং মানুষ যেমন মনে করেছিল এর চেয়ে বেশি লড়াই করেছি।’








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy