সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে রক্তাক্ত মেসি. কি ঘটেছিল?

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে ডান চোখে আঘাত পেয়েছিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে

2026-07-12T11:15:54+00:00
2026-07-12T11:15:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে রক্তাক্ত মেসি. কি ঘটেছিল?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ১১:১৫ এএম   (ভিজিট : ১৫২)
ডান চোখে আঘাত পেয়ে রক্তাক্তও হন মেসি
X

ডান চোখে আঘাত পেয়ে রক্তাক্তও হন মেসি

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে ডান চোখে আঘাত পেয়েছিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। 

দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে আহত হন তিনি। তবে চিকিৎসা নিয়ে মাঠে ফিরে দলকে সেমিফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই তারকা।

ম্যাচের একপর্যায়ে সুইজারল্যান্ড সমতায় ফিরলে হাইড্রেশন ব্রেকের সময় মেসির চোখের চোটটি স্পষ্ট হয়ে ওঠে। 

আর্জেন্টিনার মেডিকেল দল দ্রুত মাঠে এসে তার ডান চোখে বরফ দিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। কিছুক্ষণ বিশ্রামের পর আবারও খেলায় ফেরেন তিনি।

চোট পেয়েও ম্যাচে নিজের প্রভাব ধরে রাখেন মেসি। প্রথমার্ধে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোলে অ্যাসিস্ট করে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্টদাতাদের একজন হিসেবে নতুন মাইলফলক স্পর্শ করেন তিনি।

ম্যাচ চলাকালে রেফারি জোয়াও পিনেইরোর সঙ্গেও উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়ান আর্জেন্টাইন অধিনায়ক। এক সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্ট হয়ে তিনি রেফারিকে বলেন, ‘ঠিকভাবে কথা বলুন, অসম্মান করবেন না। 

আমার সঙ্গে ঠিকভাবে কথা বলুন, আমিও তো আপনার সঙ্গে ঠিকভাবে কথা বলেছি।’ পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় এবং খেলা আবার শুরু হয়।

চোখে আঘাত ও ম্যাচের উত্তেজনাপূর্ণ মুহূর্তগুলো পেছনে ফেলে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান মেসি। অতিরিক্ত সময়ে আর্জেন্টিনা ৩-১ ব্যবধানে জয় তুলে নিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy