বানভাসীদের পাশে এমপি জসিম, চন্দনাইশে ৩০ হাজার পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের চন্দনাইশ ও আংশিক সাতকানিয়ার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত ৩০ হাজার পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহারসামগ্রী বিতরণ

2026-07-12T11:50:07+00:00
2026-07-12T11:50:07+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
বানভাসীদের পাশে এমপি জসিম, চন্দনাইশে ৩০ হাজার পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ১১:৫০ এএম   (ভিজিট : ৪৪)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশ ও আংশিক সাতকানিয়ার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত ৩০ হাজার পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী  তারেক রহমানের উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে এ মানবিক সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়।

চট্টগ্রাম-১৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে ও তাঁর উপস্থিতিতে  বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

এ সময় অন‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুর রহমান, এসি ল‍্যান্ড ঝন্টু বিকাশ চাকমা, চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হাশেম রাজু, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস‍্য ইখতিয়ার হোসেন, মোজাম্মেল হক বেলাল, দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন ভুঁইয়া, বিএনপি নেতা আরিফুল ইসলাম মারুফ, সিরাজুল ইসলাম, মোহাম্মদ সেলিমউদ্দিন, মোরশেদুল আলম, যুবদল নেতা শহীদুল ইসলাম প্রমুখ। 

বিতরণ কার্যক্রমে উপস্থিত বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম অঙ্গীকার। বন্যার কারণে যেসব পরিবার খাদ্যসংকট ও নানা দুর্ভোগের মধ্যে রয়েছে, তাদের সহায়তায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশ্বাস প্রদান করেন।

এ সময় সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ বলেন, চন্দনাইশ ও আংশিক সাতকানিয়ার বিভিন্ন ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০ হাজার পরিবারের জন্য এই সহায়তা বরাদ্দ করা হয়েছে। পর্যায়ক্রমে প্রত্যেক উপকারভোগীর হাতে উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হবে।

উপহার গ্রহণকারী পরিবারের সদস্যরা এ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং দুর্যোগের সময় তাদের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস‍্য জসিম উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, এই সহায়তা তাদের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করতে সহায়ক হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy