কাশিয়ানীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

গোপালগঞ্জ কাশিয়ানীতে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শ্রেষ্ঠ মাঠ কর্মীদের পুরষ্কার প্রদান ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

2026-07-12T16:14:15+00:00
2026-07-12T16:14:15+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কাশিয়ানীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৪:১৪ পিএম   (ভিজিট : ৪৪)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

গোপালগঞ্জ কাশিয়ানীতে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শ্রেষ্ঠ মাঠ কর্মীদের পুরষ্কার প্রদান ও আলোচনা 
 সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার ১২জুলাই উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত)  জহিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোঃ মাহফুজুর রহমান, কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম , কাশিয়ানী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা পরিদর্শক অনিমেষ বিশ্বাস, পরিদর্শিকা স্বপনা খানম প্রমূখ।

সভায় বক্তব্যারা জনসংখ্যা বৃদ্ধির কুফল, বাল্যবিবাহ রোধ, মাতৃমৃত্যু হ্রাস এবং পরিবার পরিকল্পনার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, "ছেলে হোক, মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট"। একটি ছোট পরিবারই পারে জাতির উন্নতি ও সমৃদ্ধি নিশ্চিত করতে। 

আলোচনা শেষে জনসংখ্যা ও পরিবার পরিকল্পনা বিষয়ে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ##





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy