অবৈধভাবে বালু উত্তোলন: মোবাইল কোর্টে নৌকার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার কলমাকান্দায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক নৌকার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে

2026-07-12T17:12:03+00:00
2026-07-12T17:12:03+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
অবৈধভাবে বালু উত্তোলন: মোবাইল কোর্টে নৌকার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৫:১২ পিএম   (ভিজিট : ৫১)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক নৌকার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

রোববার (১২ জুলাই) দুপুরে উপজেলার বিশরপাশা এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ দেন সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুজ্জামান আসিফ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকারি নির্দেশনা অমান্য করে একটি নৌযানে করে অবৈধভাবে ভিট বালু উত্তোলন করা হচ্ছিল।

 অভিযান চালিয়ে নৌকার মালিক জুবায়ের হোসেনকে আটক করা হয়। পরে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হলেও তিনি ঘটনাস্থলেই নগদ জরিমানার অর্থ পরিশোধ করেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হবেন না-এই মর্মে তার কাছ থেকে একটি মুচলেকা নেওয়া হয়।

অভিযানকালে প্রায় ১ হাজার ঘনফুট ভিট বালু জব্দ করা হয়। পরে জব্দকৃত বালু বিশরপাশা হরিশ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ ভরাটের কাজে ব্যবহার করা হয়।

এ ছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জব্দকৃত নৌযানটি স্থানীয় ইউপি সদস্য সজল কুমার ঘোষ  জিম্মায় রাখা হয়েছে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুজ্জামান আসিফ বলেন, "অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। প্রাকৃতিক পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।"

তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy