ধামইরহাটে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

ধামইরহাটে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।রোববার (১২ জুলাই) দুপুর সাড়ে ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে দিবস উপলক্ষে

2026-07-12T17:37:01+00:00
2026-07-12T17:37:01+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
ধামইরহাটে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৫:৩৭ পিএম   (ভিজিট : ৩৪)
X

ধামইরহাটে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। 

রোববার (১২ জুলাই) দুপুর সাড়ে ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে দিবস উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশিষ কুমার সরকারের সভাপতিত্তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

সভায় প্রধান অতিথি হিসেবে দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন ইউএনও প্রশান্ত চক্রবর্তী।আলোচনা সভায় বক্তব্য রাখেন  সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেলোয়ার হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, তথ্য কর্মকর্তা ইসকিতা আফরিন। 

পরিবার পরিকল্পনা পরিদর্শক সাদ্দাম হোসেন প্রমূখ।প্রতিপাদ্য বিষয় "তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি।" এই প্রত্যয় নিয়ে সকলকে কাজ করার আহ্বান জানান প্রশান্ত চক্রবর্তী। 

আলোচনা শেষে জাহানপুর ইউনিয়ন উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার (SACMO) নুরুজ্জামান, ধামইরহাট মডেল ইউনিয়ন পরিবার কল্যান পরিদর্শক (FWV) সাথী সিদ্দিকা, জাহানপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক সাদ্দাম হোসেন,ধামইরহাট ইউনিয়ন পরিবার কল্যান সহকারী নাদিরা আক্তারকে  ও ২টি প্রতিষ্ঠান ধামইরহাট মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র এবং জাহানপুর ইউনিয়ন পরিষদকে ক্রেষ্ট প্রদান করা হয়। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy