টুঙ্গিপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১ লাখ ২০ হাজার রেনু পোনা নদীতে অবমুক্ত

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ রেনু পোনা জব্দ করে মধুমতি নদীতে অবমুক্ত করা হয়েছে। একই

2026-07-12T18:26:04+00:00
2026-07-12T18:26:04+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
টুঙ্গিপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১ লাখ ২০ হাজার রেনু পোনা নদীতে অবমুক্ত
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৬:২৬ পিএম   (ভিজিট : ৪৯)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ রেনু পোনা জব্দ করে মধুমতি নদীতে অবমুক্ত করা হয়েছে। একই সঙ্গে রেনু পোনা পরিবহনের দায়ে একটি হাইএক্স গাড়ির চালককে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (১২ জুলাই) দুপুর প্রায় ২টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার গহওরডাঙ্গা চৌরঙ্গী মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সন্দীপ চট্টগ্রাম থেকে আসা  একটি হাইএক্স গাড়িতে অবৈধভাবে গলদা রেনু পোনা পরিবহন করা হচ্ছিল। অভিযান চালিয়ে গাড়িটি আটক করা হয় এবং চালক অসীম তালুকদারকে মৎস্য সুরক্ষা আইন, ১৯৫০ (সংশোধিত ২০২৬) অনুযায়ী ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে জব্দ করা হয় আনুমানিক ১ লাখ ২০ হাজার রেনু পোনা, যার বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা। পরে পরিবেশ ও প্রাকৃতিক মৎস্যসম্পদ সংরক্ষণের স্বার্থে সব রেনু পোনা মধুমতি নদীতে অবমুক্ত করা হয়।

অভিযানের সময় উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন টুঙ্গিপাড়া থানার বাঁশবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ জাবেদ হোসেন ও পুলিশ সদস্যরা।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার বলেন, "আপনারা জানেন, এর আগেও আমরা অবৈধ রেনু পোনা উদ্ধার করে নদীতে অবমুক্ত করেছি। আজও একই ধরনের অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতে কেউ এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।"

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দেশের প্রাকৃতিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং নদীর জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy