কাহারোলে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

ন্যায়সঙ্গত ও টেকসই ভবিষ্যৎ গড়তে পরিবার পরিকল্পনা ও জনস্বাস্থ্য সেবার গুরুত্ব প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের কাহারোল উপজেলায় যথাযোগ্য

2026-07-12T18:29:56+00:00
2026-07-12T18:29:56+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
কাহারোলে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৬:২৯ পিএম   (ভিজিট : ১৬)
X

"ন্যায়সঙ্গত ও টেকসই ভবিষ্যৎ গড়তে পরিবার পরিকল্পনা ও জনস্বাস্থ্য সেবার গুরুত্ব" প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের কাহারোল উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে ১২ জুলাই রবিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় উপজেলা নির্বাহী অফিসার মিজ মোকলেদা খাতুন মীম এর সভাপতিত্বে, স্বাগত বক্তব্য রাখেন, কাহারোল উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবব্রত রায়। আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলী, রামচন্দ্রপুর মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহনেওয়াজ বাবু প্রমূখ।ইহা ছাড়া উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং সুধীজন বক্তব্য রাখেন। 

আলোচনা সভায় বক্তারা বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জনসংখ্যা ব্যবস্থাপনা, পরিবার পরিকল্পনা, মাতৃ ও শিশুস্বাস্থ্য সেবা এবং সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠপর্যায়ের কর্মীদের আন্তরিক প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

অনুষ্ঠান শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় উপজেলার শ্রেষ্ঠ কর্মী, পরিবার কল্যাণ সহকারী, পরিবার পরিকল্পনা পরিদর্শকসহ বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিতদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। একই সঙ্গে পরিবার পরিকল্পনা কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্যের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতেও ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মী, স্বাস্থ্যকর্মী, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy