চট্টগ্রামের বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান নাহিদ ইসলামের

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয়

2026-07-12T19:59:13+00:00
2026-07-12T19:59:13+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামের বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান নাহিদ ইসলামের
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৭:৫৯ পিএম   (ভিজিট : ৪৩)
X

চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।


রোববার (১২ জুলাই) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা এলাকায় বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে তিনি এ আহ্বান জানান।


এ সময় উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক তারিকুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, এনসিপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি, কেন্দ্রীয় কমিটির সদস্য জুবায়েরুল আলম মানিকসহ দলটির স্থানীয় নেতাকর্মীরা।


পরে এনসিপির নেতারা আনোয়ারা পরিদর্শন শেষে বাঁশখালী উপজেলার বন্যাকবলিত এলাকাও পরিদর্শন করেন।


নাহিদ ইসলাম বলেন, আনোয়ারার উপকূলীয় এলাকার কয়েকশ পরিবার পানিবন্দি হয়ে আছে। বন্যাদুর্গত মানুষের খোঁজখবর না রাখার অভিযোগ করে তিনি বলেন, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের আরও সক্রিয় হওয়া প্রয়োজন।


তিনি বলেন, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বেড়িবাঁধের সমস্যার কারণে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বেড়িবাঁধ সংস্কার ও স্থায়ী সমাধানের বিষয়টি সংসদে তুলে ধরা হবে। পাশাপাশি বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার চেষ্টা করা হবে।


নাহিদ ইসলাম আরও বলেন, “আমাদের সক্ষমতা অনুযায়ী আমরা আপনাদের সহযোগিতা করছি। আমাদের নেতাকর্মীদেরও দুর্গত মানুষের পাশে থাকার নির্দেশ দেওয়া হবে। পুরো বাংলাদেশের মানুষ এখন চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে রয়েছে।”


পরিদর্শনকালে এনসিপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy