বিশ্বকাপ ব্যর্থতায় কোচকে ছাঁটাই করল সেনেগাল

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বড় স্বপ্ন নিয়ে বিশ্বকাপ শুরু করলেও, টুর্নামেন্টে সেভাবে নিজেদের মেলে ধরতে পারেনি সেনেগাল। দলের বাজে পারফরম্যান্সের জন্য প্রধান

2026-07-12T21:03:05+00:00
2026-07-12T21:03:05+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপ ব্যর্থতায় কোচকে ছাঁটাই করল সেনেগাল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৯:০৩ পিএম   (ভিজিট : ২০)
সেনেগাল কোচের পদ থেকে ছাঁটাই হলেন পাপ চাও-ইন্টারনেট
X

সেনেগাল কোচের পদ থেকে ছাঁটাই হলেন পাপ চাও-ইন্টারনেট

বড় স্বপ্ন নিয়ে বিশ্বকাপ শুরু করলেও, টুর্নামেন্টে সেভাবে নিজেদের মেলে ধরতে পারেনি সেনেগাল। দলের বাজে পারফরম্যান্সের জন্য প্রধান কোচ পাপ চাওকে ছাঁটাই করল দেশটির ফুটবল ফেডারেশন। সেনেগাল শনিবার বলেছে, বিশ্বকাপে দলের ফলাফলই কোচ পরিবর্তনের প্রয়োজনীয়তা তৈরি করেছে। 

৪৫ বছর বয়সি চাওয়ের কোচিংয়ে গত জানুয়ারিতে আফ্রিকা কাপ অব নেশন্সের ফাইনালে মরক্কোকে ‘হারায়’ সেনেগাল। ম্যাচের মাঝে মাঠ ছেড়ে যাওয়ায় যদিও তাদের থেকে পরে শিরোপা ‘কেড়ে নেওয়া’ হয় এবং মরক্কোকে বিজয়ী ঘোষণা করে হয়।

বিশ্বকাপ জয়ের দাবিদার হিসেবে উত্তর আমেরিকা আসর শুরু করেছিল সেনেগাল। কিন্তু টুর্নামেন্টে তাদের পারফরম্যান্স ছিল অত্যন্ত হতাশাজনক। গ্রুপ পর্বের প্রথম দুটি ম্যাচে তারা হারে ফ্রান্স ও নরওয়ের বিপক্ষে। তৃতীয় সেরা আট দলের একটি হয়ে কোনোমতে নকআউট পর্বে ওঠে দলটি।

শেষ বত্রিশের ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে ৮৫ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থেকেও জিততে পারেনি সেনেগাল। নির্ধারিত সময় শেষ হওয়ার আগে দিয়ে খেই হারিয়ে ফেলে তারা। চার মিনিটে দুই গোল হজম করে, পরে অতিরিক্ত সময়ে আরেকটি গোল খেয়ে ৩-২ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় চাওয়ের দল।

রাবাতে অনুষ্ঠিত আফ্রিকান কাপ অব নেশন্সের ফাইনালে মরক্কোর পাওয়া একটি পেনাল্টির সিদ্ধান্তের প্রতিবাদে খেলোয়াড়দের মাঠ থেকে বের করে নিয়ে যান চাও। এর জন্য তাকে পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ করে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ)। যার ফলে ২০২৭ সালের নেশন্স কাপের বাছাইয়ের শুরুতে তাকে এমনিতেও পেত না সেনেগাল, বাছাই পর্ব শুরু আগামী সেপ্টেম্বর।

ফরাসি দৈনিক লেকিপের খবর, সেনেগালের নতুন কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার পাত্রিক ভিয়েহা, যার জন্ম সেনেগালের রাজধানী ডাকারে। আগামী সোমবার একটি সংবাদ সম্মেলন করবে সেনেগালের ফুটবল ফেডারেশন। তখন হয়তো নতুন কোচের নাম ঘোষণা করা হতে পারে।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy