‘সুইজারল্যান্ড আমাদের কঠিন পরিস্থিতিতে ফেলেছিল’

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

২০২৬ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ে ৩-১ গোলের কঠিন লড়াইয়ে জিতেছে আর্জেন্টিনা। তাদের কোচ লিওনেল স্ক্যালোনি

2026-07-12T21:12:47+00:00
2026-07-12T21:12:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘সুইজারল্যান্ড আমাদের কঠিন পরিস্থিতিতে ফেলেছিল’
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৯:১২ পিএম   (ভিজিট : ৪৫)
আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি।
X

আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি।

২০২৬ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ে ৩-১ গোলের কঠিন লড়াইয়ে জিতেছে আর্জেন্টিনা।  তাদের কোচ লিওনেল স্ক্যালোনি যেমন উন্নতির জায়গাগুলো স্বীকার করে নিয়েছেন, তেমনই দল যা করে দেখিয়েছে, তা নিয়ে নিজের চরম সন্তুষ্টির কথাও বলেছেন। তার কথা, ‘আমরা ভুগেছি, তবে আমরা আবারও যা অর্জন করেছি তা ঐতিহাসিক।’

১২০ মিনিটের এই জয়ের ঠিক কয়েক মিনিট পরই কোচ ম্যাচের মূল্যায়নে বলেন, ‘আজ আমরা ভুগেছি। আমরা জানতাম ওরা শারীরিকভাবে অনেক শক্তিশালী একটি দল, ওরা আমাদের কঠিন পরিস্থিতিতে ফেলেছিল এবং আমরা কিছু পরিস্থিতি থেকে বের হতে পারছিলাম না। ভাগ্য আমাদের পক্ষে ছিল, কারণ ওদের একজন খেলোয়াড় লাল কার্ড পায় এবং তখনই আমাদের দল আক্রমণে যায়। আমাদের বাস্তববাদী হতে হবে, কিছু জায়গায় উন্নতির সুযোগ আছে, তবে জয় সবসময়ই আনন্দের।’

ম্যাচের চুলচেরা বিশ্লেষণের বাইরে গিয়ে স্ক্যালোনি মূলত আর্জেন্টিনা দলের আরও একটি সাফল্য উদযাপন করেছেন, যা দলটিকে আবারও বিশ্বের সেরা চার দলের তালিকায় নিয়ে গেছে, ‘এই দল যা অর্জন করেছে তা ঐতিহাসিক, যদিও আমরা আরও ভালো খেলতে পারতাম। আবারও সেমিফাইনালে ওঠাটা সত্যিই ঐতিহাসিক।’

আগামী বুধবার আটলান্টায় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। প্রতিপক্ষকে নিয়ে কাটাছেঁড়া না করে বরং দলের খেলোয়াড়দের ক্লান্তি দূর করার ওপর জোর দিয়েছেন স্ক্যালোনি। কারণ স্কোয়াডের ওপর দিয়ে শারীরিক ও মানসিকভাবে বিশাল চাপ গেছে। তার ভাষায়, ‘প্রতিপক্ষ ইংল্যান্ড নাকি নরওয়ে, তা কোনও বিষয় নয়। আমরা এমন একটি দলের মুখোমুখি হতে যাচ্ছি যারা খুব ভালো খেলে এবং যাদের একজন দুর্দান্ত কোচ আছেন। আমরা আগে ক্লান্তি কাটিয়ে উঠবো, আমার মনে হয় এটাই আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন এবং এটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’

সংবাদ সম্মেলনে স্কালোনি স্বীকার করেন, ‘আমাদের কাছে সবসময়ই একটা বাড়তি সুযোগ থাকে এবং শেষ পর্যন্ত আমরা উতরে যাই। সামনে আমরা কীসের মুখোমুখি হতে পারি তা বোঝার জন্য এটি খুব কাজের একটি ম্যাচ ছিল, যদিও সব দল এত বেশি ফিজিক্যাল ফুটবল খেলে না। আমরা ভুগেছি।’

সবশেষে স্কালোনি রসিকতা করে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘আজ আপনারা আমাকে বলতেই পারেন  আমরা মোটামুটি খেলেছি।’ এরপর কোচ আবারও পুনর্ব্যক্ত করেন, ‘আসল সত্য এটাই যে আমরা ভুগেছি।’
সুইজারল্যান্ডের প্রশংসা করে স্ক্যালোনি বলেছেন, ‘দলের খেলা খারাপ ছিল না, আজকের ম্যাচটা বেশ জটিল ও কঠিন ছিল... আমি প্রতিপক্ষ দলকে অভিনন্দন জানাই যারা অসাধারণ কাজ করেছে।’ 
এরপর পুরো বিশ্বকাপে দলের পারফরম্যান্সের সারসংক্ষেপ টেনে তিনি বলেন, ‘আমি দলের পারফরম্যান্সে খুশি।’

।কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে অতিরিক্ত সময়ে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে দলের মানসিক দৃঢ়তা ও অভিজ্ঞতার প্রশংসা করে কোচ লিওনেল স্ক্যালোনি বলেছেন, কাতার বিশ্বকাপজয়ী দলের তুলনায় বর্তমান আর্জেন্টিনা আরও বেশি পরিণত।

সুইজারল্যান্ডের বিপক্ষে জয়টা সহজ ছিল না। নির্ধারিত সময়ে ১-১ ড্রয়ের পর অতিরিক্ত সময়ে জোড়া গোল করে শেষ চার নিশ্চিত করে আলবিসেলেস্তেরা। এর আগে শেষ ষোলোতেও মিসরের বিপক্ষে দুই গোলে পিছিয়ে থেকে ৩-২ ব্যবধানে জয় পায় তারা।

এমন কঠিন পরিস্থিতিতে দলের মানসিকতার প্রশংসা করে স্ক্যালোনি বলেছেন, ‘আমরা জানতাম আমাদের ভুগতে হবে। এটা আমাদের রক্তে, এটা আমাদের ডিএনএ অংশ। এই মানসিকতাই আমাদের শান্ত থাকতে সাহায্য করে।’

এই বিশ্বকাপে নকআউট পর্বে বারবার প্রতিকূল অবস্থার মুখোমুখি হলেও আর্জেন্টিনা প্রতিবারই ঘুরে দাঁড়িয়েছে। স্ক্যালোনির মতে, এর পেছনে রয়েছে অভিজ্ঞতার বড় ভূমিকা, ‘কাতার বিশ্বকাপে আমরা এতটা অভিজ্ঞ ছিলাম না। আমি নিজেও না। তখন এমন পরিস্থিতি সামলানো অনেক কঠিন ছিল।’ 

তিনি মনে করেন, এই দলটা এখন আরও বেশি পরিণত, ‘এখন আমরা আরও অভিজ্ঞ। প্রতিপক্ষের আধিপত্য, সমতা ফেরানো গোল কিংবা কঠিন মুহূর্ত—এসব পরিস্থিতির সঙ্গে আমরা পরিচিত। তাই আজ দল শান্ত ছিল। খেলোয়াড়রা জানতো কীভাবে ম্যাচে নিজেদের ধরে রাখতে হয়। আমরা কখনোই হাল ছেড়ে দেই না।’ 







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy